Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 12
/ ৩৯৪
📝 লেখা 📖 পিডিএফ

[দি ৫০. অর্থাৎ সকল যুগের নবী-রাসূলদের দাওয়াতের মুকাবিলায় সে যুগের লোক | আচরণ ছারা মনে হয়, যেন তারা আগেই বসে পরস্পরে শলাপরামর্শ করে সিদ্ধান্ত | নিয়ে রেখেছে যে, যখনই কোনো নবী-রাসূল সত্যের দাওয়াত নিয়ে আসবে তাদেরকে | যাদুকর, পাগল ইত্যাদি বলে তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করা হবে। আসল ব্যাপার তা নয়। আগে-পরের সকল বিরোধিদের আচরণে সাদৃশ্য থাকলেও তাদের মধ্যে এমন কোনো যোগসূত্র ছিলো না। বরং তারা সবই অবাধ্য ও সীমালংনকারী হওয়ার কারণেই তাদের মধ্যে এ সাদৃশ্য পরিলক্ষিত হয়। তারা আল্লাহর দাসত্ব থেকে মুক্ত থেকে পশুর | মত লাগামহীন জীবনযাপন করে । তাই তাদের আচরণে এ সামঞ্জস্য দেখা যায়। এ আয়াত থেকে যে কথাটি প্রমাণিত হয়, তাহলো___হিদায়াত ও পথভ্রষ্টতা, সৎ ও অসৎকাজ, যুলুম ও ন্যায় বিচার ইত্যাদি কাজ-কর্মের যে প্রবণতা ও উদ্দীপনা স্বভাবগতভাবেই মানুষের মধ্যে বিদ্যমান আছে, তা সর্বকালেই একইভাবে প্রকাশিত হয়। প্রযুক্তিগত উন্নতির কারণে তাতে কিছুমাত্র পার্থক্য হয়নি। আগেকার মানুষ যুদ্ধ- বিগ্রহে লাঠিসোটা ও পাথর ব্যবহার করতো, মধ্যযুগে তরবারী, বল্পম ইত্যাদি ব্যবহার করেছে, আর বর্তমানে ট্যাংক, বিমান, আনবিক বোমা ইত্যাদি ব্যবহার করছে। কিন্তু মানুষে মানুষে যুদ্ধের মূল কারণগুলোতে চুল পরিমাণ পার্থক্যও সৃষ্টি হয়নি। আগেকার | আল্লাহদ্রোহী নাস্তিকরা নাস্তিকতা গ্রহণ করেছে যেসব চিন্তাধারার প্রভাব, বর্তমান | কালের নাস্তিকদের মধ্যে সেই একই চিন্তাধারা কাজ করছে। এতে বিন্দুমাত্র পার্থক্যও সূচিত হয়নি। যদিও বর্তমান কালের নাস্তিকরা তাদের নাস্তিকতার সপক্ষে যুক্তি- প্রমাণ-এর সয়লাভ করে দিক না কেনো । ৫১. অর্থাৎ দীন সম্পর্কে বিতর্ক সৃষ্টিকারী, প্রশ্ন উ্থাপনকারী এবং এ সবের মাধ্যমে মানুষকে দীন থেকে বিভ্রান্ত করার প্রচেষ্টারত লোকদের কাজের জন্য আপনাকে দায়ী করা হবে না। অতএব আপনি এ জাতীয় লোকদের দিক থেকে মুখ ফিরিয়ে নিন। | আপনি যখন তাদের সামনে যুক্তিসংগত প্রমাণাদিসহ সুস্পস্টভাবে সত্যের দাওয়াত পেশ করেছেন এবং তাদের সন্দেহ সংশয় আপত্তি ও যুক্তি-প্রমাণের জবাব দানের দায়িত্-ও পালন করেছেন, তখন আপনার কর্তব্য শেষ হয়ে গেছে। এর পরও তারা যদি তাদের ভ্রান্ত আকীদা বিশ্বাস-এর ওপর অটল থাকে, তার দায়-দায়িত্ব তাদের । এ আয়াতে রাসূলুল্লাহ সা.-কে সম্বোধন করে সকল 'দায়ী' তথা সত্যের দাওয়াত পেশকারীর দীনের তাবলীগের উল্লেখিত মূলনীতি পেশ করা হয়েছে। দাওয়াত ও তাবলীগের কাজে এমন লোকদের সাক্ষাত পাওয়া যায়, যারা বিভিন্ন অযৌক্তিক প্রশ্র | তুলে এবং অনর্থক বিতর্ক করে মুবাল্লিগদেরকে বিতর্কে জড়াতে চায়। তাদের মূল ॥ উদ্দেশ্য তাকে-_সত্যের আহ্বানকারীকে তর্ক-বিতর্কে জড়িয়ে বিভ্রান্ত করা ও তাদের সময় নষ্ট করা। এমন পরিস্থিতিতে সত্যের পথের আহ্বানকারীর কর্তব্য হলো-_এসব অনর্থক বিতর্ক এড়িয়ে যাওয়া এবং কৌশলে এমন পরিবেশ থেকে সরে যাওয়া । এর জন্য সত্যের আহ্বানকারীর কোনো দোষ হবে না এবং তাকে কোনো জবাবদিহিও [করতে হবে না। ৰ পারা ৪২৭

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।