শব্দে শব্দে আল কুরআন সূরা কাফ মানসিক দৃঢ়তা, সে একাই তাদেরকে গুমরাহীর দিকে নিয়ে যেতো। আর তাই জাতির] [ পথ ভ্রষ্টতার জন্যও তাকেই দায়ী করা হয়েছে । তবে তার জাতি যেহেতু তার মতো | যালিমকে তাদের ঘাড়ে উঠে বসার ব্যাপারটাকে মেনে নিয়েছে, তাই তার জাতিও তার | অপরাধের দায়-দায়িত্ব থেকে অব্যাহতি পায়নি। সূরা যুখরুফের ৫৪ আয়াতে একথা বলা হয়েছে__“ফিরআউন তার জাতিকে গুরুত্হীন মনে করে নিয়েছে এবং তারাও | তার আনুগত্য করেছে, আসলে তারাও ছিলো পাপাচারী।” | ১৪. “তুব্বা' সম্প্রদায়' সম্পর্কে কুরআন মাজীদে শুধুমাত্র নাম উল্লেখ ছাড়া বিস্তারিত কিছু বলা হয়নি। মুফাস্সিরীনে কিরাম এ সম্পর্কে যা বলেছেন তার সংক্ষিপ্তসার হলো, | 'তুব্বা' কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয়। এটা ইয়ামানের হিমইয়ারী গোত্রের সম্রাটদের উপাধি বিশেষ । তারা দীর্ঘকাল পর্যস্ত ইয়ামানের পশ্চিমাংশকে রাজধানী করে আরব, শাম (সিরিয়া), ইরাক ও আফ্রিকার কিছু অংশ শাসন করেছে । হাফেজ ইবনে কাসীরের মতে “তুব্বা' সম্প্রদায়ের সম্রাটের মধ্যে আস“আদ আবু কুরায়েব ইবনে মালফিকারেব- এর শাসনকাল সবচেয়ে দীর্ঘকাল ছিলো, এখানে তার কথাই বলা হয়েছে। রাসূলুল্লাহ সা.-এর নবুওয়াত লাভের সাতশত বছর আগে তার আমল অতিক্রান্ত হয়েছে। সে অনেক দেশ জয় করে সমরকন্দ পর্যস্ত পৌছে যায় মুহাম্মাদ ইবনে ইসহাক বলেন, দিখ্বিজয়কালে এ সম্রাট মদীনা মুনাওয়ারা অতিক্রম করার সময় মদীনা করায়ত্ত করার ইচ্ছা করে। মদীনাবাসীরা দিনের বেলা তার বিরুদ্ধে যুদ্ধ করলেও রাতের বেলা তার মেহমানদারী করতো । ফলে সে মদীনা জয়ের ইচ্ছা পরিত্যাগ করে । মদীনাবাসী দু'জন ইয়াহুদী আলেম তাকে সতর্ক করে দেয় যে, মদীনা করায়ত্ত করা তার পক্ষে সম্ভব নয়, কারণ এটা শেষ নবীর হিজরতের স্থান। অবশেষে সম্রাট ইয়াহুদী আলেমদ্বয়কে সাথে নিয়ে ইয়ামানে ফিরে যায়। তাদের শিক্ষা ও প্রচারে মুগ্ধ হয়ে সম্রাট ইয়াহুদী ধর্ম গ্রহণ | করে। তৎকালে ইয়াহুদী ধর্মই সত্য ধর্ম ছিলো। তুব্বা সম্রাটের মৃত্যুর পর তার সম্প্রদায় আবার মূর্তিপূজা ও অগ্নিপৃজায় লিপ্ত হয়। ফলে তাদের ওপর আল্লাহর গযব | নাধিল হয়। কুরআন মাজীদে এ জন্যই শুধু “তুব্বা' না বলে “তুব্বা সম্প্রদায়” উল্লিখিত হয়েছে। (ইবনে কাসীর) | ১৫. অর্থাৎ উল্লিখিত জাতিসমূহ তাদের রাসূলের রিসালাতকে মিথ্যা সাব্যস্ত | করেছিলো। মৃত্যুর পর পুনজীবন লাভ এবং জান্নাত বা জাহান্নাম লাভের রাসূলের | দেয়া এ সংবাদকে তারা মিথ্যা সাব্যস্ত করেছিলো । ১৬. অর্থাৎ তাদের নিকট যে রাসূল প্রেরিত হয়েছিলেন, সেই রাসূলের প্রদত্ত খবরকে | অস্বীকার করা সকল রাসূলকে অস্বীকার করার নামান্তর । কেননা সকল রাসূলই | | সর্বসম্মতভাবে একই দাওয়াত নিয়ে এসেছিলেন এবং তাওহীদ, রিসালাত ও আখিরাত সম্পর্কে একই খবর তারা দিয়েছেন। তাছাড়া এসব জাতি শুধুমাত্র তাদের প্রতি প্রেরিত | রাসূলকেই মিথ্যা সাব্যস্ত করেনি, বরং আল্লাহ তা'আলা মানুষের হিদায়াতের জন্য ॥ কোনো মানুষকেই রাসূল হিসেবে পাঠিয়েছেন, তারা এ বিষয়টাকে মেনে নিতে রাজী ছিলো না, সিরিজ রমিজ মাং তারা ছিলো | ২8058588559 | পারা £ ২৬
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।