Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 12
/ ৩৯৪
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা ব্বাফ ওয়ার পরও তা আমার জ্ঞানের আড়ালে যেতে পারে না। তার অণুগুলো কোন্টিখ৷ কোথায় গেছে, তার রেকর্ড আমার কাছে আছে এবং তাকে আবার তৈরি করার জন্য | আমার একটি হুকুম-ই যথেষ্ট । আখিরাতের ব্যাপারটা তোমাদের জ্ঞানের সংকীর্ণ তার কারণেই তোমাদের বুঝে না আসতে পারে ; কিন্তু তাতে আখিরাতের সংঘটন থেমে থাকবে না। কেউ যদি সত্যকে অস্বীকার করে, তাতে সত্য পরিবর্তন হবে না বাতা মিথ্যায় পরিণত হবে না। অতপর আমাদের দৃশ্যমান জগত থেকে আল্লাহর কুদরতের নিদর্শনাবলী ' থেকে প্রমাণাদি পেশ করে আখিরাতের সম্ভাব্যতা সম্পর্কে যুক্তি পেশ করা হয়েছে। বলা হয়েছে যে, এসব অবিশ্বাপীরা কি তাদের মাথার ওপর বিরাজমান আকাশমণ্ডলী, বিস্তৃত যমীন, পাহাড়-পর্বত, সুদৃশ্য উত্ভিদরাজি, আসমান থেকে বর্ষিত পানি এবং সে পানির সাহায্যে উৎপন্ন তাদের রিযিকের বিভিন্ন সামথী ইত্যাদি. বিষয় সম্পর্কে চিন্তা- ভাবনা করে দেখে না যে, এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে। এগুলো থেকেই তো আখিরাত সংঘটন সম্পর্কে প্রমাণ পাওয়া যায়। এরপর অতীতের আখিরাত-অবিশ্বীসী উদ্ধত জাতিগুলোর পরিণতির প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অতীতের অনেক শক্তিমান জাতি গোষ্ঠী যেমন নৃহের জাতি, রাস্বাসী, সামূদ, আদ, ফিরআউন, লৃত, আইকাবাসী এবং তুব্বা প্রভৃতি জাতি-গোষ্ঠী তাদের প্রতি প্রেরিত রাসূলদের কথা অবিশ্বাস.করে আখেরাতকে মিথ্যা সাব্যস্ত করেছিলো । কিন্তু তারা আল্লাহর শাস্তি থেকে রেহাই পায়নি । বলা হয়েছে যে, তোমাদেরকে দুনিয়াতে লাগামহীন ছেড়ে দেয়া হয়নি ; বরং তোমাদের নিকট থেকে তোমাদের প্রতিটি মুহূর্তের কর্ম-তৎপরতা সম্পর্কে হিসেব নেয়া হবে। তোমাদের প্রতিটি কথা ও কাজ সংরক্ষণ করা হচ্ছে। বৃষ্টির ফৌটা পড়ার পর যেমন | মাটি ফুঁড়ে উত্তিদরাজি বের হয়, তেমনি তোমরাও আল্লাহর একটিমাত্র ইংগিত পাওয়া | মাত্রই যার দেহকণা যেখানেই থাকুক না কেনো বের হয়ে এসে আল্লাহর সামনে জবাবদিহি করার জন্য দীড়িয়ে যাবে। আজ তোমাদের বিবেক-বুদ্ধির ওপর যে পর্দা পড়ে আছে, সেদিন তা সরে যাবে। তোমরা সেদিন নিজের চোখেই নিজের কর্মকাণ্ডের সংরক্ষিত রেকর্ড দেখতে পাবে । তোমরা সেদিন বুঝতে পারবে দুনিয়াতে যে বিষয়টিকে তোমরা অসন্ভবমনে করেছিলে সেই আখিরাত তথা আল্লাহর সামনে জবাবদিহি জানাত ও জাহান্নাম সবই তোমাদের সামনে সত্য হয়ে দেখা দেবে। 3 পারা ৪ ২৬

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।