শব্দে শব্দে আল কুরআন সূরা কাফ আক্মাত ৪ ৪ আুক্কু” ও ৩ সূরার প্রথমে উচ্চারিত বিচ্ছিন্ন বর্ণ 'কাফ'-কে এ সূরার নাম হিসেবে গ্রহণ করা | হয়েছে। লাহিলেক্ স্মস্মকাজ্স সূরার আলাচ্য বিষয়ের আলোকে অনুমিত হয় যে, সূরাটি নবুওয়াতের পঞ্চম বর্ষের দিকে নাযিল হয়েছে। মক্কী যুগের দ্বিতীয় পর্যায়ের এ সময়টিতে কাফিরদের বিরোধিতা প্রবল হয়ে উঠলেও যুলুম-নির্যাতন তখনও আর্ত হয়নি। আলোচ্য বিষ্বক্স এ সূরার মূল আলোচ্য বিষয় হলো আখিরাত । রাসূলুল্লাহ সা. আখিরাত বিশ্বাসকে বেশী বেশী মানুষের কাছে পৌছানোর লক্ষ্যে বেশীর ভাগ ফজরের নামাযে এ সূরা তিলাওয়াত করতেন। তাছাড়া প্রায় জুমুআর খুতবায় এবং দু' ঈদের নামাযে এ সূরা. পাঠ করতেন। হাদীস থেকে একথার সমর্থন মেলে । উম্মে হিশাম বিনতে হারেসা বলেন, রাসূলুল্লাহ সা.-এর গৃহের নিকটেই আমার গৃহ ছিলো । প্রায় দু'বছর পর্যন্ত আমাদের ও রাসূলুল্লাহ সা.-এর রুটি পাকানোর চুল্লীও অভিন্ন ছিলো। তিনি প্রতি | শুক্রবার জুমুআর খুতবায় “সূরা কাফ' তিলাওয়াত করতেন। এতেই সূরাটি শুনে শুনে আমার মুখস্থ হয়ে যায়। (মুসলিম, কুরতুবী) হযরত ওমর ইবনে খাত্তাব রা. আবু ওয়াকেদ লাইসী রা.-কে জিজ্ঞাসা করেন, | রাসূলুল্লাহ সা. দু' ঈদের জামাতে কোন্ সূরা পাঠ করতেন ? তিনি বললেন, ওয়াল কুরআনিল মাজীদ” এবং 'ইকতারাবাতিস সা'আহ'। হযরত জাবির রা. থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সা. ফজরের নামাযে অধিকাংশ সময় “সূরা কফ" তিলাওয়াত করতেন, (সূরাটি বেশ বড়) কিন্তু এতদসত্তেও বেশ হাক্কা মনে হতো । (কুরতুবী) রাসূলুল্লাহ সা. মক্কায় দাওয়াতে দীনের কাজ শুরু করলে মানুষ আখিরাতকে অসম্ভব মনে করতে লাগলো । তারা বলতে লাগলো যে, এটা একেবারেই অসম্ভব যে, আমাদের দেহ মাটিতে মিশে যাওয়ার পর মাটিতে বিলীন দেহের অংশগুলোকে আবার একত্রিত করে আমাদের থেকে এ দুনিয়ার কর্মকাণ্ডের হিসেব নেয়া হবে। তাদের এ ধারণাকে খণ্ডন করে আল্লাহ তাআলা সূরাটি নাযিল করেন। আল্লাহ তা'আলা আখিরাত সংঘটনের সন্তাব্যতা সম্পর্কে বেশ কয়েকটি যুক্তি প্রমাণ |
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।