| ব্যক্তির গোশত খাওয়া এজন্য হারাম নয় যে, তাতে মৃত ব্যক্তির কষ্ট হয়। মৃত্যুর পর | তার লাশ কিসে খাচ্ছে তা তার জানার কথা নয়। সুতরাং কেউ জানুক বা না জানুক গীবত তথা কারো অসাক্ষাতে নিন্দাবাদ করা হারাম। ২৮. ইতিপূর্বেকার আয়াতসমূহ মুসলিম উম্মাহর মধ্যে বিপর্যয় সৃষ্টিকারী অনাচার- সমূহ উত্লেখ করে তা থেকে বেঁচে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। আর এ আয়াতে গোটা মানবজাতির মধ্যকার এক বিরাট গুমরাহী দূর করে বিশ্ব-মানবতাকে বিপর্যয় থেকে রক্ষা করে নির্দেশনা দেয়া হয়েছে। বিশ্ব মানবতাকে বর্ণ, ভাষা, অঞ্চল ও জাতীয়তার সংকীর্ণ গৌড়ামী থেকে মুক্ত করার জন্য আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতে তিনটি অত্যন্ত গুরুতৃপূর্ণ মৌলিক সত্যের প্রতি মানব জাতির দৃষ্টি আকর্ষণ করেছেন 8 . এক ঃ সব মানুষের মূল উৎস এক । একটিমাত্র পুরুম্ষ ও একটিমাত্র নরী থেকে মানব বংশধারা শুরু হয়েছে । পরবর্তী মানব বংশ একমাত্র স্রষ্টা কর্তৃক একই নিয়মে সৃষ্ট । আর সকল মানুষের সৃষ্টির উপাদানও একই । সুতরাং এ সৃষ্টিধারার মধ্যে কোনো | বিভেদ এবং উচ্চ নীচের কোনো ভিত্তির অস্তিত্ব নেই। সকল বিভেদ-বিশৃংখলা মানুষেরই সৃষ্ট । দুই £ বর্ণ, বংশ, গোত্র ও ভাষার পার্থক্য মহান অ্রষ্টা আল্লাহর-ই সৃষ্ট । পারস্পরিক পরিচয়ের জন্যই আল্লাহ এ পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন। মানব বংশ বৃদ্ধির সাথে সাথে দুনিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া এবং তাদের বর্ণ, দেহের আকার-আকৃতি, ভাষা ও খ্যাদ্যাভাসে পার্থক্য সৃষ্টি হওয়াও একান্ত স্বাভাবিক ব্যাপার । কিন্তু এ পার্থক্যের কারণে মানুষের মধ্যে উচ্চ ও নীচ, ইতর ও ভদ্র এবং শ্রেষ্ঠ ও নিকৃষ্ট ইত্যাদি ভেদাভেদ সৃষ্টি করা যায় না। এ পার্থক্যের কারণে এক জাতি শ্রেষ্ঠ অপর জাতি নিকৃষ্ট হওয়া বা মানবাধিকারের ক্ষেত্রে এক জাতি অন্য জাতির ওপর অগ্রাধিকার যোগ্য হওয়ার কোনো যুক্তি গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ তো মানুষের মধ্যে পারস্পরিক জানা শোনা ও সহযোগিতার একটি সহজ উপায় হিসেবে এ পার্থক্য সৃষ্টি করেছেন। তিন £ জন্মগতভাবে সকল মানুষ সমান। মানুষের মর্যাদার পার্থক্য হতে পারে, একমাত্র নীতি-নৈতিকতার ক্ষেত্রে । মানুষের মধ্যকার জন্মগত সাম্যের কারণ হলো সকল মানুষ একমাত্র স্রষ্টার সৃষ্টি। তাদের সকলের সৃষ্টির উপাদান এবং সৃষ্টির নিয়ম- পদ্ধতিও একই । বর্ণ, গোত্র, ভাষা বা বিশেষ কোনো অঞ্চলের মধ্যে জন্মগ্রহণের কারণে মর্যাদা ও অধিকারে পার্থক্য সৃষ্টি হতে পারে না। কারণ এগুলোর কোনোটাই তার ইচ্ছাধীন ব্যাপার নয়। মানুষের মধ্যকার ব্যক্তিগত নৈতিক গুণাবলীর কারণেই তার মর্যাদায় পার্থক্য সূচীত হতে পারে । যে মানুষ সর্বাপেক্ষা আল্লাহভীরু, অকল্যাণ থেকে দূরে অবস্থানকারী এবং নেকী ও পবিত্রতার পথের পথিক, এমন মানুষ যে বর্ণ, গোত্র, বংশ, ভাষা বা অঞ্চলের হোক না কেনো আল্লাহর কাছে সে-ই সর্বাধিক | মর্যাদাবান ও সম্মানের পাত্র ।
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।