Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 12
/ ৩৯৪
📝 লেখা 📖 পিডিএফ

| বললেন, কোনো ব্যক্তি সম্পর্কে (তার অনুপস্থিতিতে) এমন কথা বলা, যা তার পছন্দ নয়। সে বললো, ইয়া রাসূলাল্লাহ ! যদি তা সত্য হয় ? তিনি বললেন, তোমার কথা মিথ্যা হলে তো তা হবে অপবাদ ।”(মুয়াত্তা ইমাম মালেক) হযরত আবু সায়ীদ রা. ও জাবির রা. থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সা. বলেছেন, “গীবত যিনা বা ব্যভিচারের চেয়ে জঘন্য গুনাহ ।” সাহাবায়ে কিরাম আরয করলেন, তা কিভাবে ? তিনি বললেন “কোনো ব্যক্তি ব্যভিচার করার পর তাওবা করলে মাফ হয়ে যায় ; কিন্তু যে গীবত করলো তার গুনাহ প্রতিপক্ষের মাফ করা ছাড়া মাফ হয় না।” তবে শরয়ী কোনো সংগত কারণে তথা ইসলামী আইন বাস্তবায়নের প্রয়োজনে সার্বিক তথ্য প্রদান কল্পে ইসলামী আইনবিদ এবং হাদীস শাস্ত্রবিদগণ নিম্নলিখিত ক্ষেত্রে গীবত তথা কারো অনুপস্থিতিতে "কারো দোষগুণ আলোচনা করাকে বৈধ বলে মত প্রকাশ করেছেন। এক $£ যালিমের যুলুমের প্রতিকার কল্লে যথাযথ কর্তৃপক্ষের কাছে মযলুমের ফরিয়াদ । দুই £ কারো সংশোধনকল্লে সংশোধন করতে পারে এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গের কাছে সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থা সম্পর্কে অবহিত করা। তিন £ মুফতী তথা ইসলামী আইনে বিশেষজ্ঞ ব্যক্তির নিকট ফতওয়া বা শরয়ী সমাধান, পাওয়ার জন্য প্রকৃত ঘটনা বর্ণনা করা। চার $ কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির অপকর্মের ক্ষতি থেকে মানুষকে রক্ষা করার জন্য জনগণকে সতর্ক করে দেয়া । পাচ £ বিদআত ও ইসলাম-বিরোধী কর্মকাণ্ডের বিস্তারকারীর গুমরাহী থেকে আল্লাহ্‌র বান্দাহদেরকে রক্ষা কল্পে গুমরাহ ব্যক্তি বা গোষ্ঠীর অপকর্মের প্রকাশ্য সমালোচনা ৷ ছয় £ মন্দ নামে খ্যাত ব্যক্তির পরিচয়দানের উদ্দেশ্যে যখন সেই নাম উল্লেখ ছাড়া তার পরিচয় দান সম্ভব না হয় তখন সেই নাম বা উপাধী ব্যবহার করা। উপরোল্পিখিত ক্ষেব্রগুলো ছাড়া অনুপস্থিতিতে কারো নিন্দাবাদ করা বা তা শোনা একেবারেই নিষিদ্ধ । কেউ কারো গীবত করতে শুনলে সন্তাব্য উপায়ে তা থেকে সংশিষ্ট | ব্যক্তিকে বিরত রাখা কর্তব্য। গীবতের অপরাধ থেকে ক্ষমা পেতে হলে অবশ্যই আল্লাহর দরবারে তাওবা করতে হবে এবং ভবিষ্যতে এ হারাম কাজ থেকে বিরত থাকতে হবে । যার গীবত করা হয়েছে সে জীবিত থাকলে এবং এ সম্পর্কে অবহিত থাকলে অপবাদ মিথ্যা হলে তার নিকট গিয়ে ক্ষমা চাওয়া এবং যাদের কাছে গীবত করা হয়েছে তাদের নিকট গিয়ে তা | প্রত্যাহার করতে হবে। আর সত্য ঘটনা হলে ভবিষ্যতে গীবত না করার দৃঢ়ভাবে || ওয়াদাবদ্ধ হতে হবে। ঃ পারা $ ২৬

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।