শব্দে শব্দে আল কুরআন ১১১ সূরা আল হুজুরাত ছিরে আল্লাহ তাআলা এ সূরায় তারও মূলোচ্ছেদ করে বলে দিয়েছেন যে, সব মানুষস্যী একই উৎস থেকে সৃষ্টি । শুধুমাত্র পারস্পরিক পরিচিতির জন্যই মানুষকে বিভিন্ন জাতি গোষ্ঠীতে বিভক্ত করে দেয়া হয়েছে। মানুষ হিসেবে অন্য মানুষের ওপর গর্ব-অহংকার করার কোনো বৈধতা নেই। তবে আল্লাহর কাছে মানুষের শ্রেষ্ঠত্রে মাপকাঠি হলো আল্লাহভীতি । অবশেষে আল্লাহ তাআলা আন্তরিক ঈমান ছাড়া বাহ্যিকভাবে ইসলামের কিছু কিছু বিধান পালন করা যে তার নিকট গ্রহণযোগ্য নয় তা উল্লেখ করেছেন। ঈমান ও ইসলামের মধ্যে পারিভাষিক কোনো পার্থক্য নেই। শরয়ী পরিভাষায় আল্লাহর একত্ -ও তার রাসূলকে রাসূল হিসেবে বিশ্বাস করাকে ঈমান বলা হয়। অপরদিকে বাহ্যিক কাজকর্মে আল্লাহ ও তার রাসূলের আনুগত্যকে ইসলাম বলা হয়। কিন্তু শরীয়তে তথা ইসলামী আইনে ঈমান বা অন্তরের বিশ্বাস ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য নয় যতক্ষণ না তার অঙ্গ-প্রত্যঙ্গ ও কর্ম-তৎপরতায় তা প্রতিফলিত হবে। তেমনিভাবে ইসলাম বাহ্যিক কর্মের নাম হলেও তা ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না অন্তরের বিশ্বাস তার সাথে জড়িত হবে । আর অন্তরের বিশ্বাস ছাড়া বাহ্যিক কাজকর্ম হবে মুনাফিকী । আর মুনাফিকরা দুনিয়াতে মুসলিম সমাজে মুসলিম হিসেবে গণ্য হলেও আল্লাহর নিকট মুসলিম হিসেবে গণ্য হতে পারে না। 2 পারা ৪ ২৬
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।