Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 12
/ ৩৯৪
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা আল হুজুরাত লামমককন্নপ ুজুরাত' শব্দটি হুজুরাতুন শব্দের বহুবচন । এর অর্থ কক্ষ, ঘরের চার দেয়াল ঘেরা | স্থান। সূরার ৪র্থ আয়াতে এ শব্দটি উল্লেখিত হয়েছে এবং তা দ্বারাই সূরার নামকরণ করা হয়েছে। সলাহিল্েক্স সম্কসকাব্ল মুফাস্সিরীনে কিরামের মতে এবং সূরায় আলোচিত বিভিন্ন বিষয়ের সমর্থন অনুসারে সূরাতে নির্দেশিত হুকুম-আহকামের ভিত্তিতে এটা সুস্পষ্ট হয়ে উঠে যে, সূরার অধিকাংশ আয়াত-ই মাদানী যুগের শেষ পর্যায়ে নাযিল হয়েছে। সূরার ৪র্থ আয়াতে বর্ণিত বনী তামীম গোত্রের প্রতিনিধি দলের আগমনের ঘটনাটি ৯ম হিজরী সনে সংঘটিত হয়েছে। ৬ষ্ঠ আয়াতটিও ওয়ালীদ ইবনে উকবা সম্পর্কে নাযিল হয়েছে, এ দু'টো বিষয় সম্পর্কে সমস্ত সীরাত গ্রন্থ ও হাদীসের বর্ণনায় একমত্য রয়েছে । এতে করে এ সূরার বিভিন্ন আয়াতের নাঘিলের সময়কাল মাদানী যুগের শেষ পর্যায়ে হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। আলোচ্য বিষক্স সূরার আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে- মুসলমানদেরকে উত্তম জাতি হিসেবে আত্মসংশোধন, শিষ্টাচার ও সামাজিক উত্তম আচার-আচরণ শিক্ষাদান করা। এ পর্যায়ে প্রথমত আল্লাহ ও তীর রাসূলের ব্যাপারে আবশ্যকীয় শিষ্টাচার সম্পর্কিত নিয়ম-কানুন শিক্ষা দেয়া হয়েছে। অতপর কোনো দিক থেকে প্রাপ্ত খবরের নির্ভরযোগ্যতা যীচাই না করে সে অনুসারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে বারণ করা হয়েছে। এরপর মুসলমানদের দুটো দলের মধ্যে যদি কোনো মতপার্থক্য বা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হয় তখন অন্য মুসলমানদের করণীয় বিষয়ের প্রতি আলোকপাত করা হয়েছে। সামাজিক বিপর্যয় সৃষ্টিকারী আচার-আচরণকে নিষিদ্ধ করা হয়েছে__যেমন পারস্পরিক ঠাট্টা-বিদ্ধূপ, দুর্নাম রটনা করা একে অপরকে উপহাস করা, নাম বিকৃত করে ডাকা, পারস্পরিক খারাপ ধারণা পোষণ করা, অন্যের গোপনীয়তা খুঁজে বের করার চেষ্টা করা এবং এসব কথা প্রচার করে বেড়ানো ইত্যাদি। আল্লাহ তা'আলা এসবকে নাম উল্লেখ করে করে নিষিদ্ধ করে দিয়েছেন। বংশগত ও গোত্রীয় দ্ন্ব-সংঘাত সর্বযুগেই বিশ্বময় যে বৈষম্য ও হানাহানীর জন্ম | দেয় এবং প্রত্যেক জাতিগোষ্ঠী নিজেদেরকে অন্যদের চেয়ে উত্ততার মনোভাব পোষণ

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।