| এ সূরাতে হযরত লুকমান আ.-এর তীর' পুত্রকে দেয়া উপদেশমালা উল্লিখিত হয়েছে, || সে অনুসারে সূরাটির নাম “লুকমান” ৮4 | রুকুতে বর্ণিত হয়েছে। সাবিলেক মমন্সকান্ ূ | সূরা লুকমান মাকী জীবনের প্রাথমিক দিকে নাধিল হয়েছে। এসময়-ই ইসলামের | দাওয়াতের পথরোধ করার জন্য মক্কার কাফির-মুশরিকদের পক্ষ থেকে যুলুম-নির্বাতন শুরু হয়ে গিয়েছিল ; কিন্তু তখনও তা তেমন জোরালো হয়ে উঠেনি। এ সময়েই নওমুসলিম যুবকদেরকে লক্ষ্য করে বলা হয়েছে যে, আল্লাহর অধিকারের পরেই তোমাদের মাতা-পিতার অধিকারই তোমাদের ওপর সবচেয়ে বেশী. তাঁদের ইসলাম সম্মত সকল আদেশ-নিষেধ মেনে চলা তোমাদের কর্তব্য। কিস্তু তারা ষদি তোমাদেরকে ইসলাম গ্রহণ করতে বীধা দেয় এবং শিরকের দিকে ফিরে যেতে বাধ্য করে, তবে তাদের এ জাতীয় আদেশ-নিষেধ মানা যাবে না। সূরা আনকাবুতেও এ বিষয়ে আলোচনা রয়েছে। উভয় সূরার বিষয়বস্তুর আলোকে ধারণা করা যায় যে, সুরা লুকমান আগে নাধিল হয়েছে, তারপরে নাযিল হয়েছে সূরা আনকাবুত । | আনলো বিহ্বক্কা এ সূরায় হযরত লুকমান আ.-এর উদাহরণ ও তার শিক্ষা উল্লেখ করে মক্কার কাফির-মুশরিকদেরকে বুঝানো হয়েছে যে, তোমরা যে শিরকে লিপ্ত রয়েছো তা অসার ও অযৌক্তিক । হযরত মুহাম্মদ স.-কর্তৃক তাওহীদ-ই সত্য । তোমরা তোমাদের পূর্ব- পুরচ্ঘদের অন্ধ অনুকরণ ত্যাগ করো । আল্লাহ রাব্বুল আলামীন তীর শেষ নবীর মাধ্যমে যে শিক্ষা পেশ করেছেন, তা নিরপেক্ষ মন নিয়ে চিন্তা-ভাবনা করে দেখো । তিনি তোমাদেরকে কোনো নতুন কথা শোনাননি। তার আগেও আল্লাহ তা“আলা অনেক নবী-রাসূল পাঠিয়েছেন এবং তারাও একই দাওয়াত দিয়েছেন।। হযরত লুকমান আ. সম্পর্কে তোমরা অবগত। তার সম্পর্কে তোমরা প্রায়ই আলাপ আলোচনা করে থাকো। তার জ্ঞানগর্ভ কথার উদ্ধৃতিও তোমরা দিয়ে-থাকো। সুতরাং তাঁর আকীদা-বিশ্বাস, নীতি- নৈতিকতা ও শিক্ষা-প্রশিক্ষণ সম্পর্কে তোমরা তেবে দেখো । তিনি যা শিক্ষা দিয়েছেন, মুহাম্মদ স.-তার বিপরীত কিছু বলছেন কিনা । তাছাড়া তোমাদের মানবিক সত্তা ও বিশ্ব- | জাহানের যাবতীয় সৃষ্টিতে যেসব নিদর্শন রয়েছে সবই তো শেষ নবীর দাওয়াতের তথা | তাওহীদের সত্যতার সাক্ষ্য দেয়। এভাবে এ সূরায় শিরকের অসারতা ও অযৌক্তিতা | | এবং তাওহীদের সত্যতা ও যৌক্তিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ৰ পারা £ ২১
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।