টি ৫৬ ও ৫৮ আয়াতে রাসূলল্লাহ স. ও তার বিবাহ এবং তার পারিবারিক জীবন সম্পকে্ণী ॥ যেসব মিথ্যা কথা মুনাফিকদের পক্ষ থেকে রটানো হয়েছে সে সম্পর্কে মুসলমানদেরকে | সতর্ক করে দেয়া হয়েছে। মুসলমানদেরকে হুকুম দেয়া হয়েছে যে, শক্রদের নিন্দাবাদ ও দোষ খুঁজে বেড়ানোর সাথে তারা যেন নিজেদেরকে না জড়ায় ও এসব থেকে তারা | যেন দূরে থাকে এবং তারা যেন সর্বদা রাসূলের ওপর দরূদ পাঠ করে। তাছাড়া তারা. যেন নিজেদের মধ্যেও পরস্পরকে দোষারোপ ও অপবাদ দেয়া থেকে বিরত থাকে। | ৫৯ আয়াতে মুসলিম নারী সমাজের জন্য পর্দার বিধান দেয়া হয়েছে। বলা হয়েছে তাদের যখন বাইরে বের হবার প্রয়োজন দেখা দেবে তখন তারা যেন চাদর দিয়ে নিজেদেরকে ঢেকে এবং মাথায় ঘোমটা টেনে বের হয়। ৬০ আয়াত থেকে সূরার শেষ পর্যস্ত মুনাফিক, জাহেল ও মূর্থ লোকদের গুজব ছড়ানোর অভিযানের বিরুদ্ধে কঠোর নিন্দা জানানো হয়েছে এবং এসব লোকদের কঠোর পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন করা হয়েছে।
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।