শব্দে শব্দে আল কুরআন (৮০১ . সুরা লুকমান- _সূরা সোয়াদ কুরআন মাজীদের এ অনন্য অনুবাদ-সংকলনটির পারুলিপি প্রন্থুত করেছেন জনাব মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান। এ সংকলনের দশম খণ্ডের প্রকাশ লঞ্পে এর সংকলক, সহায়ক গ্রন্থসমূহের প্রণেতা ও প্রকাশক এবং অত্র সংকলনের প্রকাশনার কাজে নিয়োজিত সর্বস্তরের সহযোগীদের জন্য আল্লাহুর দরবারে উত্তম প্রতিদানের প্রার্থনা জানাচ্ছি। পরিশেষে যে কথাটি না বললেই নয় তা হলো, মানুষ ভুল-ক্রুটির উর্ধে নয়। আমাদের এ অনন্য দুরূহ কর্মে কোথাও যদি কোনো ভুল-ক্রটি সম্মানিত পাঠককৃন্দের দৃষ্টিগোচর হয়, তাহলে তা অনুগ্রহ করে আমাদেরকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ রইলো। আল্লাহ তা'আলা আমাদের এ দীনী খিদমতকে কবুল করুন এবং মানবজাতিকে আল কুরআনের আলোয় আলোকিত করুন। আমীন বিনীত প্রকাশক _ সর্ব শক্তিমান রাব্বুল আলামীনের লাখো কোটি শোকর, ধিনি আমার মতো তার এক নগণ্য বান্দাহর হাতে তার চিরস্তন হিদায়াতের একমাত্র মহাগ্রন্থ আল কুরআনের এ বিশাল খিদমত নিয়ে তাঁর এ বান্দার জীবনকে মহিমাধিত করেছেন। দরূদ ও সালাম সকল নবী-রাসূল ও মুসলিম উন্বাহর চিরন্তন নেতা, খাতামুন নাবিয্ল্িন, শাফিউল মুযনাবীন ও আফদালুল বাশার হযরত মুহাম্মদ সা.-এর উপর। আল্লাহ অশেষ রহমত বর্ষণ করুন তার পরিবার-পরিজন ও সাহাবায়ে কিরামের উপর। মহান আল্লাহ্র দরবারে এ বান্দাহর আকুল আবেদন এই যে, তিনি যেন তাঁর এ নগণ্য বান্দার খিদমতটুকু-কে আখিরাতে তার নাজাতের উসীলা হিসেবে গ্রহণ করেন। আধুনিক প্রকাশনী বাংলাদেশের স্ত্্ান্ত প্রকাশনা সংস্থাগুলোর অন্যতম। মূলত. এ ধরনের তাফসীর সংকলনের উদ্যোক্তা এ প্রতিষ্ঠান । আমি শুধু তাদের উদ্যোগকে কাজে পরিণত করেছি। প্রতিষ্ঠানের প্রকাশনা ম্যানেজার জনাব আনোয়ার হুসাইন সাহেবের পরিকল্পনা অনুযায়ী এবং তার অক্লান্ত পরিশ্রম ও প্রকাশনা বিভাগের সাথে সংশ্লিষ্ট দীনী ভাইদের নিষ্ঠা ও আন্তরিকতার ফলে এ অনন্য তাফসীর সংকলনটি আলোর মুখ দেখেছে। আল্লাহ তাদের সকলের খিদমতের উত্তম বিনিময় দান করুন। কাজ শুরু করার পর থেকে সুদীর্ঘ দশটি বছর ইতোমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে । অতপর মহান আল্লাহর খাস মেহেরবানীতে কাজটি সমাপ্ত হয়েছে। সমাপ্তি লগ্নে সেই মহান আল্লাহর শোকর পুনরায় আদায় করছি। | রঃ 2 শুক ভকলখল্মা ৯৯/ 2/৪
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.