8০4৮5০48801 2119 ১. আলিফ লা-ম মী-ম। ২. এ কিতাবটি নাধিলকৃত বিশ্ব-জগতের প্রতিপালকের র পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নেই।১ 09১)1-(আলিফ-লাম- মীম) এ বিচ্ছিন্ন অক্ষরগুলোর অর্থ একমাত্র আল্লাহ-ই জানেন । | :৮১১-নাযিলকৃত ; ৬এ)-এ কিতাব ; 4-নেই ; ৮০-কোনো সন্দেহ ; “৮ - | এতে ; *১,-পক্ষ থেকে ; প্রতিপালকের ; ৮:৮[০)/-বিশ্বজগতের। ৃ ১. এটা একটা পরিচিতি মূলক বক্তব্য । আল কুরআনের বেশ কয়েকটি সূরা এ জাতীয় বক্তব্য দিয়ে শুরু করা হয়েছে। এ জাতীয় বক্তব্যের উদ্দেশ্য হলো-_একথা জানিয়ে | দেয়া যে, এটা কোনো মানুষের বক্তব্য নয়। বরং এটা বিশ্ব-জগতের ত্রষ্টা ও প্রতিপালক | | আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে আগত। যেহেতু এটা বিশ্ব-জগতের স্রষ্টা ও প্রতিপালকের পক্ষ থেকে আগত তাই এ সংবাদের সাথে সাথে এ দাবীও উত্থাপিত হয় যে, এ কিতাবের প্রতি অনুগত হওয়া সকল মানুষের কর্তব্য। এ কিতাবের মুকাবিলায় মানুষের আর কোনো স্বাধীনতা থাকতে পারে না। এ দাবীর সাথে সাথে এ ভীতি প্রদর্শনও রয়েছে যে, মানুষ যদি এটাকে মেনে নিতে অস্বীকার করে, তাহলে তাকে অবশ্যই এক বিরাট ভয়াবহ আশংকার সম্মুখীন হতে হবে। এ ঘোষণা শোনার পর মানুষকে এ সিদ্ধান্ত নিতে হবে যে, সে এটাকে আল্লাহর বাণী হিসেবে স্বীকার করে নিয়ে সে | অনুসারে নিজের জীবন গড়বে এবং দুনিয়া-আখিরাতে সৌভাগ্যের অধিকারী হবে । | অথবা এটাকে অস্বীকার করে উভয় জাহানে দুর্ভাগ্য বয়ে বেড়াবে। উপোরক্ত ঘোষণার সাথে সাথে একথাও উল্লেখ করা হয়েছে যে, 'এতে কোনো সন্দেহ নেই'। অর্থাৎ এ কিতাব আল্লাহ রাব্বুল আলামীনের পক্ষ থেকে নাযিল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ-সংশয়ের অবকাশ নেই। এ দাবীর সপক্ষে যুক্তি-প্রমাণও সেই লোকদের সামনে ছিল যাদের সামনে এ কিতাব নাযিল হয়েছিল। এ কিতাব যিনি উপস্থাপন করেছেন তীর জীবনের চল্লিশটি বছর তাদের সামনে ছিল। তারা জানতো যে, এ দাবী সহকারে যিনি কিতাবটি পেশ করছেন, তিনি তাদের জাতির সবচেয়ে সত্যবাদী, দায়িত্ববান ও সৎচরিত্রের অধিকারী | নবুওয়াত লাভের একদিন আগেও তীর মুখ থেকে এ ধরনের ভাষার বক্তব্য কেউ শোনেনি । তার নিজস্ব ভাষার বর্ণনাও এ কিতাবের বর্ণনাভঙ্গিতে ছিল প্রচুর পার্থক্য । তারা জানতো যে, কোনো মানুষ হঠাৎ করে একদিনের ॥ মধ্যে এ ধরনের ভিন্ন বর্ণনাভঙ্গির দু'টো ভাষার অধিকারী হতে পারে না। তাদের কবি | সাহিত্যিকরাও গদ্যে বা পদ্যে এ ভাষার মতো কোনো রচনা উপস্থাপন করতে সক্ষম পারা £ ২১
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।