Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 10
/ ৩৯৮
📝 লেখা 📖 পিডিএফ

টি হযরত সালেহ আ.-এর জাতিও একই কথা বলেছে। সূরা আল কাঁমারের ২৪ আয়ার্জো তাদের কথা উল্লিখিত হয়েছে__- “আমরা কি আমাদের মধ্যকার একজন মানুষের | | আনুগত্য করবো”। সকল নবী-রাসূলের সাথেই এরূপ আচরণ করা হয়েছে। তাদের অমান্যকারীরাই | তাদেরকে বলেছে__ “তুমি তো আমাদের মতো মানুষ ছাড়া অন্য কিছু নও ।” নবী-রাসূলগণ তাদের আপত্তির জবাবে যা বলেছে তা-ও কুরআনে উল্লিখিত হয়েছে। | | সূরা ইবরাহীম-এর ১১ আয়াতে বলা হয়েছে__“আমরা তো তোমাদের মতো মানুষ | ছাড়া অন্য কিছু নই, তবে আল্লাহ তার বান্দাহদের মধ্যে যাকে চান তার ওপর অনুগহ ॥ করেন।” সূরা আত তাগাবুন-এর ৫ ও ৬ আয়াতে বলা হয়েছে__“তোমাদের কাছে তাদের খবর পৌছেনি, যারা ইতিপূর্বে কুফরী করেছিল, ফলে তারা তাদের কাজের মন্দ ফল ভোগ করেছিল, পরে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি । এটা এজন্য যে, তাদের নিকট রাস্লগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসার পরও তারা বলেছিল-_“মানুষ কি আমাদের পথ দেখাবে" ! (এ বলে) তারা অস্বীকার করলো ও মুখ ফিরিয়ে নিল। ” সূরা বনী ইসরাঈলের ৯৪ আয়াতে বলা হয়েছে__“যখন তাদের কাছ হিদায়াত : এসে গেলো, তখন লোকদেরকে ঈমান আনা থেকে এ ছাড়া আর কিছুই বাধা দেয়নি ৃ যে, তারা বললো-_-“আল্লাহ কি মানুষকে রাসূল করে পাঠিয়েছেন ?” কুরআন মাজীদ অতপর বলেছে যে, আল্লাহ তো চিরকালই মানুষকে রাসূল হিসেবে | পাঠিয়েছেন। মানুষের হিদায়াতের জন্য মানুষই হতে পারে, এ জন্য ফেরেশতা বা অন্য কোনো উচ্চতর সত্তা এ দায়িত্ব পালন করার উপযোগী নয়। | সূরা আম্বিয়া'র ৭ থেকে ৮ আয়াতে বলা হয়েছে__-“আর আমি আপনার আগে মানুষ ছাড়া কাউকেই রাসূল হিসেবে পাঠাইনি। যাদের কাছে আমি ওহী পাঠাতাম, তোমরা যদি তা জেনে না থাক, তাহলে জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করে দেখো । আর তাদেরকে আমি এমন দেহ বিশিষ্ট করিনি যে, তারা খাদ্য গ্রহণ করতো না এবং তারা চিরকাল জীবিতও ছিল না।” সুরা আল ফুরকানে ২০ আয়াতে বলা হয়েছে__“আর আপনার আগে আমি এমন কোনো রাসূল পাঠাইনি যে, তারা খাদ্য গ্রহণ করতো না এবং হাটে-বাজারে চলা-ফেরা করতো না।” সূরা বনী ইসরাঈলের ৯৫ আয়াতে বলা হয়েছে__ “আপনি বলে দিন যে, [ ফেরেশতারা যদি দুনিয়াতে নিশ্চিন্তে চলা ফেরা করতেন, তবে অবশ্যই আমি | পারা ৪ ২২

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।