Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 10
/ ৩৯৮
📝 লেখা 📖 পিডিএফ

9 ৭৭. রাসূলুল্লাহ স.-এর পালকপুত্রের তালাক প্রাপ্ত স্ত্রীকে বিয়ে করার বিপক্ষে যত আপত্তি সমসাময়িককালে কাফির, মুশরিক, মুনাফিক ও ইয়াহুদীদের পক্ষ থেকে ॥ উত্থাপিত হয়েছিল এবং ভবিষ্যতে উত্তাপিত হওয়ার সন্তাব্যতা রয়েছে, এ আয়াতের ; মাধ্যমে আল্লাহ তা'আলা তার জবাব দিয়ে দিয়েছেন। | বিরুদ্ধবাদীদের পক্ষ থেকে প্রথম আপত্তি ছিল__-তিনি পুত্রবধুকে বিয়ে করেছেন, | | অথচ তার শরীয়তেও পুত্রবধূকে বিয়ে করা হারাম । এর জবাবে বলা হয়েছে যে, তিনি | তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা-ই নন : তার তো কোনো পুত্রই নেই, তাহলে পুত্রবধূ কোথা থেকে আসবে ? অর্থাৎ যায়েদ তো তার পুত্র-ই নন, সুতরাং তার স্ত্রীকে বিয়ে করা হবে না কেন ? আর তোমরা সবাই জান যে তার কোনো পুত্র স্তান-ই নেই। বিরদ্ধবাদীদের দ্বিতীয় আপত্তি ছিল-_-পালকপুত্র আসল পুত্র না হলেও তার স্ত্রীকে | | বিয়ে করা বড়জোর বৈধই হতে পারতো, কিন্তু তাকে বিয়ে করার কি প্রয়োজন ছিল ? এর জবাবে বলা হয়েছে যে, কিন্তু তিনি তো আল্লাহর রাসূল অর্থাৎ যেহেতু তিনি আল্লাহর রাসূল, তাই তোমাদের এ রসম-রেওয়াজ যা একটি হালাল বিষয়কে হারাম করে রেখেছে, তার অবসান ঘটানোর দায়িত্ব কর্তব্য তার ওপরই বর্তায়, যাতে করে এ | কাজটি হালাল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ সংশয় না থাকে । এরপর বলা হয়েছে “এবং তিনি শেষ নবী” অর্থাৎ তার পরে আর কোনো নবীও আসবে না, যার ওপর এ | আইন ও সামাজিক সংস্কারের কাজের দায়িত্‌ দেয়া যেতো। সুতরাং শেষ নবী হওয়ার কারণে এ জাহেলী রসমটির মূলোচ্ছেদ করা তার জন্য অপরিহার্য হয়ে পড়েছিল । অতপর আরো তাকীদ সহকারে বলা হয়েছে যে, “আল্লাহ হলেন সর্ববিষয়ে সর্বজ্ঞ” অর্থাৎ তিনি জানেন এ রসমটির মূলোচ্ছেদ যদি এখনই শেষ নবীর মাধ্যমে না করা হয়, তাহলে এমন কোন্‌ ব্যক্তিত্ব আর কে হবেন যার মাধ্যমে এ রসমটি উৎখাত করা সন্ভব | হবে; কারণ তাঁর পক্ষ থেকে তো আর কোনো নবী আসবেন না। তাছাড়া পরবর্তী সংস্কারকগণেরে কারো পক্ষে এমন সার্বজনীন ও চিরন্তন কর্তৃত্বের অধিকারী হওয়া সম্ভব | নয়, যার সংস্কারকৃত বিধান সকল যুগের এবং সকল দেশের লোক অনুসরণ করে চলবে। আর নবী-রাসূল ছাড়া অন্য কারো ব্যক্তিত্ই এমন প্রভাব বিস্তারকারী হবে না যার রীতি-পদ্ধতিকে মানুষ নির্ঘিধায় গ্রহণ করে নেবে এবং যার পছন্দ-অপছন্দের সাথে | নিজেদের পছন্দ-অপছন্দকে মিলিয়ে নেবে। ৫ম রুকু" (৩৫-৪০ আয়াত)-এর শিক্ষা ১. আলোচ্য ৩৫ আয়াতে যে ১০টি গুণের উল্লেখ করা হয়েছে, এ দশটি শুণ যারা অর্জন করতে সক্ষম হবে, তাদের জন্য আল্লাহ ক্ষমা ও বিরাট এতিদান তৈরী করে রেখেছেন । স্বৃতরাং আমাদের সবাইকে এ গুণগুলো অজর্নের জন্য সদা সচেই থাকতে হবে । | পারা ঃ ২২

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।