Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 09
/ ৩৫৭
📝 লেখা 📖 পিডিএফ

1) অতপর দশম রুকৃ' জলজ কুল প্র রী যে, যারা প্রকৃত সত্য উদ্ধারে আগ্রহী তাদের জন্য দুনিয়ার সর্ব জায়গায় সত্যের নিদর্শন | ছড়িয়ে আছে। প্রত্যেকটি মানুষ তাঁর নিজ দেহ-অবয়ব, তার পরিবেশ-প্রতিবেশ, মাথার ওপর নীল আসমান, চাদ-সুরুজ ও তারকারাজী-_এসব নিদর্শন দেখেই সত্যকে চিনে নিতে পারে। কিন্তু যাদের স্বভাবে হঠকারিতা রয়েছে, তারা কোনো নিদর্শন দেখেই ঈমান আনার লোক নয় ; যতক্ষণ না তাদের ওপর আসমানী আযাব এসে যায়। ইতিহাসে এমনি | || সাতটি জাতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। মক্কার কাফিররা যে ধরনের হঠকারিতা দেখিয়ে চলছিল, উল্লিখিত সাতটি জাতিও সেখানে একই নীতি অবলম্বন করেছিল । সেই | এতিহাসিক বর্ণনার মাধ্যমে কয়েকটি বিষয় সুস্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ১. দুনিয়াতে দু" ধরনের নিদর্শন দেখা যায়। এক প্রকার নিদর্শন সারা দুনিয়ার সৃষ্টিরাজীর মধ্যে ছড়িয়ে আছে। যেসব নিদর্শন দেখে প্রত্যেক জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি নবীদের দাওয়াতের সত্যতা সম্পর্কে চিস্তা-গবেষণা করতে পারে । আরেক ধরনের নিদর্শন যা ফিরআউন ও তার কাওম দেখেছে, নৃহ (আ)-এর কাওম দেখেছে । আর দেখেছে আদ, সামৃদ, কাওমে লূত প্রমুখ জাতিসমূহ। এখন মক্কার কাফিররা এ দু" ধরনের নিদর্শনের মধ্যে কোন্‌ নিদর্শন দেখতে চায় তা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ২. সকল যুগেই নবীদের দাওয়াতের মূলকথা ও দাওয়াতের ধরন একই ছিল। আর | বিরোধিদের ঈমান না আনার জন্য অবলম্বিত বাহানার রূপও ছিল এক । পরিণামে তাদের |. পরিণতিও একই হয়েছে। প্রত্যেক যুগেই নবী-রাসূলদের শিক্ষা একই ছিল। তাদের চরিত্র ও | নীতি-নৈতিকতার রং-ও এক ছিল। বিরোধিদের অস্বীকৃতির মুকাবিলায় প্রদত্ত তাদের যুক্তিগুলো একই ধরনের ছিল। তাদের প্রতি আল্লাহর রহমতের প্রতিফলন ছিল একই রকম । অতএব মক্কার কাফিররা নিজেরাই নিজেদের ছবি মিলিয়ে দেখতে পারে- কাদের সাথে তাদের মিল খায়। এ ছাড়া বারবার যে বিষয়টি আবৃত্তি করা হয়েছে তা হলো-__আল্লাহ তা“আলা যেমন অজেয় শক্তি, পরাক্রম ও ক্ষমতার অধিকারী তেমনি তিনি পরম দয়ালু । ইতিহাসে তার ক্রোধের উদাহরণ রয়েছে, তেমনি তার রহমতের উদাহরণও রয়েছে। এখন মানুষকে সিদ্ধান্ত নিতে হবে-_তারা নিজেদেরকে আল্লাহর রহমতের যোগ্য বানাতে চায়, না ক্রোধের যোগ্য বানাতে চায় ? অবশেষে শেষ রুকৃ”তে বলা হয়েছে যে, তোমরা নিদর্শনই যদি দেখতে চাও, তাহলে ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহ যেসব নিদর্শন. দেখেছিল সেগুলো দেখতে চাও কেন ? তোমাদের সামনে উজ্জ্বল নিদর্শন কুরআন রয়েছে । তোমাদের সামনে রয়েছে সর্বোত্তম মানুষ মুহাম্মদ (স), রয়েছে তার সাথী সহচরগণ, যারা তার শিক্ষার আলোয় আলোকিত । এসব নিদর্শন কি তোমাদের অন্তর সমর্থন করে না ? নিজেদের বিবেককে জিজ্ঞেস করে দেখো ! তোমরা যদি |. তোমাদের বিবেকের ডাকে সাড়া না দাও, তাহলে তোমরা অবশ্যই যালিম, অতএব (তোমাদের জন্য যালিমদের পরিণতিই অপেক্ষা করছে।

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।