্। প্রোপাগাণ্ডা চালিয়ে নবুওয়াত দান করেন না; এমনকি যাকে নবুওয়াত দান করবেন, সে নিজেও এক মুহূর্ত আগেও তা জানতে পারে না। হযরত মূসা (আ) নবুওয়াত পাওয়ার পূর্ব মুহূর্তেও যেমন তা জানতেন না, তেমনি মুহাম্মাদ (স)-ও নবুওয়াত প্রাপ্তির পূর্ব মুহূর্তেও | তা জানতেন না। ৩. আল্লাহ তা'আলা তাঁর যে বান্দাহর মাধ্যমে যে কাজ করাবেন, তা কোনো প্রকার সহায়ক শি ছাড়াই তা করিয়ে নিতে পারেন। ফিরআউন ও মূসা (আ)-এর মধ্যে পার্থিব শক্তির এতো বিরাট পার্থক্য থাকা সত্বেও মূসা (আ)-এর কাছে ফিরআউনের ধন- সম্পদ, লোক-লঙ্কর ও সৈন্য-সামন্ত সবই অকার্যকর প্রমাণ হয়ে গেছে। ঠিক তেমনি | কুরাইশদের ও মুহাম্মাদ (স)-এর মধ্যে পার্থক্য যা-ই থাকুক আল্লাহ তা'আলা তাকেই জয়ী করবেন__-এটা নিশ্চিত। কেননা কুরাইশদের ও তার মধ্যকার পার্থক্য মূসা (আ) ও ফিরআউনের মধ্যকার পার্থক্যের চেয়ে অনেক কম। কারণ তারা শক্তি-সামর্থের দিক | থেকে সমকক্ষ নয়। ৪. হযরত মুসা (আ)-কে যেসব মু'জিযা দেয়া হয়েছিল, সেসব মু'জিযা দেখার পরও যারা ঈমান আনেনি তারা একেবারেই ধ্বংস হয়ে গেছে। মুহাম্মাদ (স)-এর কাছে যারা অনুরূপ মু'জিঘা দাবী করছে তারাও যদি সেব্দপ মু*জিযা দেখানোর পর ঈমান না আনে তবে তারাও একই পরিণতির শিকার হবে। | (ফিরআউন ও মূসা (আ)-এর মধ্যে যে দন্দ-সংঘাত সংঘটিত হয়েছে, সেরূপ ছন্দব- সংঘাত মুহাম্মাদ (স) ও মক্কার কুরাইশদের মধ্যে তৎকালীন সময়ে বিরাজমান ছিল। এ অবস্থায় উভয় ঘটনাই একে অপরের সাথে মিলে যায়। ঘটনা দু'টোর কোন্টার কোন্ অংশ অপরটার কোন্ অংশের সাথে মিলে তা বলে দেয়া না হলেও একজন পাঠক তা সহজে বুঝতে পারবে । | অতপর পঞ্চম রুকু" থেকে বলা হয়েছে যে, মুহাম্মাদ (স) একজন নিরক্ষর মানুষ হওয়া সত্তেও দু'হাজার বছর আগে সংঘটিত ঘটনা এভাবে হুবহু বর্ণনা করে যাচ্ছেন, অথচ তারা সবাই জানতো যে, তার. কাছে এসব তথ্য সংগ্রহ করার মতো কোনো উৎস 'নেই। তাই এ বিষয়টিকে নবুওয়াতের প্রমাণ গণ্য করা হয়েছে। এরপর নবুওয়াতের ব্যাপারে মুহাম্মাদ (স)-কে বাছাই করাটাকে তাদের জন্য আল্লাহর রহমত হিসেবে গণ্য করা হয়। কেননা গাফলতির অন্ধকারে তারা ডুবে ছিল, আল্লাহ তা'আলা মুহাম্মাদ (স)-এর মাধ্যমে তাদেরকে হিদায়াতের আলোতে আসার সুযোগ করে দিয়েছেন। অতপর মুসা (আ)-এর উদাহরণ দেখিয়ে মুহাম্মাদ (স)-এর কাছে মু'জিযা দাবী- কারীদের অভিযোগের জবাব দিয়ে বলা হয়েছে যে, মূসা (আ) মু'জিযা দেখিয়ে নবৃওয়াতের | সত্যতার প্রমাণ দিয়েছিলেন ; কিন্তু তাকেই কি তোমরা মান ? তাকে যদি তোমরা |
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।