টি ১০০. অর্থাৎ কিয়ামত সংঘটিত হওয়ার সময় নিকটে এসে পড়বে। যার ওয়াদা তাদেরকে দেয়া হয়েছে। ১০১. অর্থাৎ কিয়ামত সংঘটিত হওয়ার সময় যখন নিকটবর্তী হবে তখন ভূগর্ভ থেকে আল্লাহ তা'আলা একটি প্রাণীর উত্তব ঘটাবেন। এ প্রাণীটি বাকশক্তি সম্পন্ন হবে। মানুষ যখন সৎকাজের আদেশ ও অসৎ কাজ থেকে বিরত রাখার কাজ বন্ধ করে দেবে অর্থাৎ এ কাজ করার মতো কোনো লোক থাকবে না তখন কিয়ামত সংঘটিত হওয়ার সময় সমাগত হবে । হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত হাদীস থেকে জানা যায় যে, সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে বিরত রাখার দায়িত্ব যখন মানুষ পালন করবে না, তখন আল্লাহ তা“আলা কিয়ামত সংঘটিত হওয়ার আগে একটি প্রাণীর মাধ্যমে শেষ মামলা দায়ের করবেন। প্রাণীটি মানুষের সাথে কথা বলবে। সে যা বলবে তাহলো- _আল্লাহ তা'আলার যেসব নিদর্শনের মাধ্যমে কিয়ামত আসার এবং আখিরাত প্রতিষ্ঠিত হওয়ার সংবাদ জানানো হয়েছিল, মানুষ সেগুলো বিশ্বাস করেনি, কিন্তু এখন কিয়ামত আসার সময় নিকটে এসে গেছে, এখন দেখো আল্লাহর নিদর্শনসমূহ সত্য ছিল। রাসূলুল্লাহ (সা) আরও ইরশাদ করেছেন যে, “সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এবং একদিন দুপুর বেলা এ প্রাণীটি বের হয়ে আসবে । এর মধ্যে যে নিদর্শনটি আগে দেখা যাবে, তার পরপরই অন্যটি প্রকাশ পাবে।” তিনি আরও বলেছেন যে, “কিয়ামতের কাছাকাছি সময়ে দাজ্জালের আবির্ভাব ঘটবে, ভূগর্ভের প্রাণী বের হবে, ধুয়া দেখা দেবে এবং পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে । আর এসব নিদর্শনই একের পর এক প্রকাশ পাবে।” অন্য একটি হাদীস থেকে এটাও জানা যায় যে, তূগর্ভের এ প্রাণী মক্কার সাফা পর্বত থেকে বের হবে । সে মাথার মাটি ঝাড়তে ঝাড়তে মসজিদে হারামের “কাল পাথর" ও “মাকামে ইবরাহীমের' মাঝখানে হাজির হবে । মানুষ তাকে দেখে পালাতে থাকবে । একদল মানুষ সেখানে থেকে যাবে । এ প্রাণী তাদের মুখমগ্ডুলকে তারকার মতো উজ্জ্বল করে দেবে। এরপর সে ভূ-পৃষ্ঠে বিচরণ করতে থাকবে এবং প্রত্যেক কাফিরের মুখমণ্ডলে কুফরীর চিহ্ন এঁকে দেবে । কেউ তার নাগালের বাইরে থাকতে পারবে না। সে প্রত্যেক মু'মিন ও কাফিরকে চিনবে ।-ইবনে কাসীর এ ব্যাপারে চূড়ান্ত কথা হলো-__কুরআন ও সহীহ হাদীস থেকে যতটুকু জানা যায় ততটুকুর উপর বিশ্বাস রাখা জরুরী । এর অতিরিক্ত কিছু জানা জরুরী নয় এবং তাতে কোনো উপকারও নেই। ৬ষ্ঠ রুকৃ* (৬৭-৮২ আয্মাত)-এর শিক্ষা ১. সকল হুগেই কাফির-মশারিকদের আখিরাতের এঁতি অবিশ্বাস ছিল । তাদের বক্তব্য ছিল__ এরকম কথা আমাদের বাপ-দাদাদেরকেও বলা হয়েছিল । কিনতু আখিরাত, হাশর-বিচার এ পরযর্ত যখন হয়নি, তখন এসব কখন হবে? আসলে আখিরাত বিশ্বাস বা অবিহ্াস-ই মানুষের দুনিয়ার, | ৷ জীবনের নিয়নতরক । | পারা ৪ ২০
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।