Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 09
/ ৩৫৭
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা আন নাম্ল _ দ্বিতীয় আদর্শ হলো-__হযরত সুলায়মান (আ)-এর। আল্লাহ তা'আলা তীকে মক্কার কাফিরদের চিন্তা-কল্পনারও অধিক ধন-সম্পদ, শৌর্য-বীর্য, শাসন-ক্ষমতা ও গৌরব | মর্যাদা দান করেছেন ; কিন্তু তা সত্ত্বেও তিনি যেহেতু মনে করতেন যে, আল্লাহ্‌র সামনে তাকে জবাবদিহি করতে হবে এবং তিনি যা কিছু লাভ করেছেন তা একমাত্র আল্লাহর দান, তাই তীর মস্তক সদা-সর্বদা আল্লাহর সামনে অবনতই থাকতো এবং অহংকার- অহমিকা চিহও তার চরিত্রে দেখা যেতো না। তৃতীয় আদর্শ উপস্থাপন করা হয়েছে সাবার রাণীর । তিনি ছিলেন আরবের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত প্রভাব-প্রতিপত্তিশালী মুশরিক জাতির শাসক । দুনিয়াতে যেসব বিষয় নিয়ে গর্ব-অহংকার করা যেতে পারে, তার সবই তীর ছিল। কুরাইশ সরদারদের চেয়ে লক্ষগুণ বেশী ধন-সম্পদ, প্রভাব-প্রতিপত্তি ও শাসন-ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। পিতৃ-পুরুষদের .ধর্মের অনুসরণ এবং নিজ ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যে তার পক্ষে শিরক ত্যাগ করা এবং তাওহীদ গ্রহণ করা একজন সাধারণ মুশরিকের চেয়ে অত্যন্ত কঠিন ছিল। কিন্তু যখনই তীর সামনে সত্য স্পষ্ট হয়ে পড়েছে, তখন তিনি নির্িধায় সত্যকে গ্রহণ করে নিয়েছেন। সত্যকে গ্রহণ করে নেয়ার পথে কোনো শক্তি, লোভ-লালসা, আশংকা তাকে বাধা দিয়ে রাখতে পারেনি। তীর বিবেক তীর অন্তরে আল্লাহর সামমে জবাবদিহির অনুভূতি সৃষ্টি করে দিয়েছে। সূরার দ্বিতীয় অংশে আল্লাহ তা"আলা পৃথিবীর কয়েকটি সুস্পষ্ট ও অকাট্য সত্যের দিকে ইংগিত করে কাফিরদের প্রতি কয়েকটি প্রশ্ন রেখেছেন যে, তোমরা যে শিরকের মধ্যে ডুবে আছো এ অনিবার্য সত্যগুলো কি তোমাদের শিরকের পক্ষে সাক্ষ্য পেশ করে, না-কি কুরআন যে তাওহীদের শিক্ষা পেশ. করছে তার সাক্ষ্যদান করে £ অতপর কাফিরদের মূল সমস্যার কথা বলা হয়েছে যে, তাদের এ অবস্থার মূল কারণ হলো-_ আখিরাত অস্বীকার । তাদের বিশ্বাস অনুযায়ী যদি আখিরাত না-ই থাকে । তাহলে যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং মাটিতে মিশে যাবে, আর দুনিয়ার জীবনের সকল সংগ্রাম- সাধনার কোনো ফলাফলই মৃত্যুর পর প্রকাশ পাবে না তখন মানুষের জন্য সত্য-মিথ্যার কোনো পার্থক্য থাকবে না, এবং মানুষের -জীবনব্যবস্থা.কি সত্যের উপর ছিল, না-কি অসত্যের উপর ছিল, এ প্রশ্নের কোনো গুরুত্বই থাকে না। এসব আলোচনার মূল উদ্দেশ্য হলো-__যারা গাফিলতের মধ্যে ডুবে আছে তাদেরকে সচেতন করে দেয়া এবং তাদেরকে এর পরিণতি সম্পর্কে অবহিত করা । তাই ষষ্ঠ ও সপ্তম কুকৃ'তে আখিরাত সম্পর্কে সচেতন করার সহায়ক আলোচনা করা হয়েছে। অবশেষে বলা হয়েছে যে, এ দাওয়াত যদি গ্রহণ করো, তাহলে তোমাদের লাভ। আর যদি এ দাওয়াতকে উপেক্ষা করো, তবে তোমাদেরই ক্ষতি হবে । আর যদি এ দাওয়াত গ্রহণের জন্য আল্লাহর এমন সব নিদর্শনের অপেক্ষা করো, যেসব নিদর্শন আসার পর আর |. না মেনে উপায় থাকে না তখন আর কোনো লাভ হবে না, কারণ তা হলো চূড়ান্ত সময় ।. 2 পারা $ ১৯

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।