Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 08
/ ৩৬০
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা আল হাজ্জ [টি ৪২. এটা কাফিরদের দ্বিতীয় অপরাধূ। তারা মুসলমানদেরকে তথা রাসূলুল্লাহ স্যা | ও তীর অনুসারীদেরকে হজ্জ ও ওমরা করতে বাধা দেয়। ৪৩. অর্থাৎ 'মাসজিদে হারাম" কোনো ব্যক্তি, পরিবার বা গোত্রের নিজস্ব সম্পদ নয় ; বরং এটা সর্বসাধারণের জন্য ওয়াকফকৃত ৷ যার যিয়ারত থেকে বাধা দেয়ার অধিকার কারো নেই। “মাসজিদে হারাম' দ্বারা সেই মাসজিদকে বুঝানো হয়েছে যা বায়তুল্লাহ বা আল্লাহর ঘরের চারপাশে তৈরী করা হয়েছে। কোনো কোনো সময় “মাসজিদে হারাম" দ্বারা মন্ধার পুরো হেরেম শরীফকেও বুঝানো হয়ে থাকে৷ যেমন আলোচ্য আয়াতে বুঝানো হয়েছে। কাফিররা রাসূলুল্লাহ সে) ও মুসলমানদেরকে শুধুমাত্র মাসজিদে হারামে প্রবেশ করতেই বাধা দেয়নি, বরং হেরেমের সীমানায়ই প্রবেশ করতে বাধা দিয়েছে। মক্কার হেরেমে সব মুসলমানের সমান অধিকারের অর্থ এই যে, মাসজিদে হারাম ও হেরেম শরীফের যে যে অংশে হজ্জের অনুষ্ঠানাদি পালন করা হয়, যেমন সাফা ও মারওয়া পাহাড় দুটোর মধ্যবর্তী স্থান, মিনার পুরো ময়দান, আরাফাতের সম্পূর্ণ ময়দান এবং মুযদালেফার গোটা ময়দান__এসব জায়গা সারা বিশ্বের মুসলমানদের জন্য সাধারণ ওয়াকফ-__এগুলোর উপর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মালিকানা কখনো প্রতিষ্ঠিত হয়নি এবং হতেও পারে না। এ বিষয়ে মুসলিম উম্মাহ ও সকল ফিকাহবিদ একমত । উল্লিখিত স্থানগুলো ছাড়া মক্কার অন্যান্য স্থানগুলোতে তৈরি করা বাসগৃহের উপর অধিকাংশ ফিকাহবিদ ব্যক্তি মালিকানা স্বীকার করেছেন এবং স্থান হিসেবে নয়, গৃহ হিসেবে এগুলো কেনা-বেচা ও ভাড়া দেয়া জায়েয বলে মত প্রকাশ করেছেন। হযরত উমর ফারূক (রা) থেকে প্রমাণিত আছে যে, তিনি সাফওয়ান ইবনে উমাইয়ার বাসগৃহ ক্রয় করে কয়েদীদের জন্য জেলখানা তৈরি করেছিলেন । 8৪. 'ইলহাদ' শব্দের আভিধানিক অর্থ সরল পথ থেকে সরে যাওয়া। এখানে এর অর্থ সকল প্রকার গুনাহ ও আল্লাহর নাফরমানী। এমনকি চাকরকে গালি দেয়াও এর অন্তর্ভুক্ত । হেরেমে ইলহাদ' ছারা এমন কাজকে বুঝানো হয়েছে যা হেরেমে করা নিষিদ্ধ । যেমন ইহরাম ছাড়া হেরেমে প্রবেশ করা, হেরেমে শিকার করা, হেরেমের কোনো গাছ কাটা, কোনো ঘাস তুলে ফেলা ইত্যাদি। আর যেসব কাজ শরীয়তে নিষিদ্ধ সেগুলো হেরেমের বাইরে করাও গুনাহ ও আযাবের কারণ । তবে বিশেষ করে হেরেমের কথা বলার কারণ হলো মন্ধার হেরেমে নেক কাজের সাওয়াব যেমন অনেক বেশী, তেমনি সেখানে কোনো গুনাহ করলে তার আযাবও অনেক বেড়ে যায়। হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) এ আয়াতের তাফসীরে এরূপ উল্লেখ করেছেন যে, হেরেম শরীফ ছাড়া অন্য জায়গায় গুনাহের ইচ্ছা করলে কোনো গুনাহ লেখা হয় না, যতক্ষণ না সে গুনাহ সংঘটিত না হয়; কিন্তু হেরেমে কোনো গুনাহের পাকাপোক্ত ইচ্ছা করলেই গুনাহ লেখা হয়ে যায়। হযরত আবদুল্লাহ্‌ ইবনে উমর (রা) বলেছেন যে, আমাদেরকে বলা হয়েছে, রাগের সময় হেরেমের মধ্যে “না, আল্লাহর কসম" বা “হা, আল্লাহর কসম' ॥ ইত্যাদি বলাও ইলহাদের শামিল। পারা $ ১৭

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।