Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 08
/ ৩৬০
📝 লেখা 📖 পিডিএফ

88288185858 ই চেষ্টায় কোনো ক্ষতি ও কষ্ট থেকে রেহাই পাবে? বরং আল্লাহ তোমাদের ভাগ্যে যা লিখে | দিয়েছেন তা-ই ঘটবে। সূরায় ঈমানদারদের ও আরবের সাধারণ জনগোষ্ঠীকে সপ্বোধন করে বলা হয়েছে যে, ইবরাহীম (আ) আল্লাহর হুকুমে 'কাবাঘর তৈরী করেছেন. তিনি এ ঘরে হজ্জ করার | সাধারণ অনুমতি দিয়েছেন। তখন থেকেই এ ঘরে স্থানীয় অধিবাসী ও বহিরাগতদের অধিকারকে সমানভাবে দেখা হয়েছে। তাছাড়া এ ঘরটিতো এক আল্লাহর ইবাদাত করার জন্যই তৈরী করা হয়েছিল। এখানে শির্ক রুরার জন্যতো তৈরী হয়নি। অথচ সে ঘরে মূর্তি ও দেব-দেবী স্থান পেয়েছে__স্থান নেই শুধু এক আল্লাহর প্রকৃত ইবাদতকারী মুসলমানদের । অথচ মাসজিদে হারাম তথা কাবাঘর কারো ব্যক্তিগত সম্পদ নয় ।. এখানে হজ্জ করতে কাউকে বাধা দেয়ার কারো অধিকার নেই । কুরাইশরাতো আর কাবার মালিক নয়___খাদেম । ব্যক্তিগত শক্রতায় তারা আজ একদলকে হজ্জ করতে বাধা দিচ্ছে, কাল তারা আবার আর এক দলকে বাধা দেবে । তাদের এ পদক্ষেপে কোনো মতেই মেনে | নেয়া যায় না। আর শুধুমাত্র মুমিনদের উদ্দেশ করে বলা হয়েছে যে, কুরাইশদের যুল্মের জবাবে তোমরাও শক্তি প্রয়োগ করতে পারো । এ ব্যাপারে তোমাদেরকে অনুমতি দেয়া গেলো । এ প্রসংগে মুসলমানরা ক্ষমতা ও কর্তৃত্ব লাভ করলে তখন তাদের নীতি-পদ্ধতি কি হবে, নিজেদের রাষ্ট্রে তাদের কি উদ্দেশ্যে কাজ করতে হবে তা-ও বলে দেয়া হয়েছে। অতপর মুমিনদের জন্য “মুসলিম' নামটির ঘোষণা দিয়ে বলা হয়েছে যে, মুসলমানরাই ইবরাহীম (আ)-এর প্রকৃত অনুসারী । তোমরাই দুনিয়ার মানব জাতির সামনে সাক্ষ্য- দানকারীর স্থানে রয়েছো। তোমাদেরকে এ কাজের. জন্য বাছাই করে নেয়া হয়েছে। তোমরা নামায কায়েম করবে, যাকাত দান করবে, সৎকাজের আদেশ দেবে, অসৎকাজ প্রতিরোধ করবে ; আর এর মাধ্যমে আল্লাহর কালেমাকে উর্ধে তুলে ধরার জন্য সংগ্াম চালিয়ে যাবে। | পারা 8 ১৭

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।