Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 08
/ ৩৬০
📝 লেখা 📖 পিডিএফ

টি কুরআন মাজীদে খিলাফত ও খিলাফত লাভ করাকে আল্লাহ তা'আলা তিনটি অর্থে ব্যবহার করেছেন। এ তিনটি অর্থের কোন্টি কোথায় প্রযোজ্য তা সংশ্লিষ্ট স্থানের পূর্বাপর আলোচ্য বিষয়ের আলোচনায় স্পষ্ট হয়ে যায়। এর একটি অর্থ হলো- _আল্লাহর দেয়া ক্ষমতার অধিকারী হওয়া । এ অর্থ অনুযায়ী দুনিয়ার সমস্ত মানব সন্তান দুনিয়াতে খিলাফতের আসনে সমাসীন। ] দ্বিতীয় অর্থ__আল্লাহর সার্বভৌম কর্তৃত্ব মেনে নিয়ে তার শরয়ী বিধানের (প্রাকৃতিক বিধান নয়) আওতায় খিলাফতের ক্ষমতার ব্যবহার । এ অর্থের দিক থেকে সৎকর্মশীল মু'মিনরাই খলীফা হিসেবে গণ্য হয়। কারণ তারাই সঠিকভাবে খিলাফতের হক আদায় করে। অপরদিকে কাফির ও ফাসিক খলীফা নয়-_তারা 'বিদ্রোহী' ৷ কারণ তারা আল্লাহ প্রদত্ত ক্ষমতাকে নাফরমানীর পথে ব্যবহার করে। . খিলাফতের তৃতীয় অর্থ__-এক সময়ের বিজয়ী ও ক্ষমতাশালী জাতির পরে অন্য জাতি কর্তৃক তার স্থান দখল করা। প্রথম দুটো অর্থ 'প্রতিনিধিত্ব' থেকে আর তৃতীয় অর্থ “স্থলাভিষিক্ত' থেকে এসেছে। | “খিলাফত' শব্দটির এ অর্থ আরবি ভাষায় সর্বজন পরিচিত । আল্লাহর এ প্রতিশ্রণতি পরবর্তীকালে পূর্ণ হয়েছে। আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ (স)- কে তিনটি ওয়াদা দিয়েছিলেন (১) আপনার উম্মতকে দুনিয়ার খলীফা ও শাসনকর্তা বানানো হবে (২) আল্লাহর মনোনীত দীন ইসলামকে শক্তিশালী করা হবে। (৩) মুসলমানদেরকে এমন শৌর্যবীর্য দান করা হবে, যেন তাদের অন্তরে কোনো ভয়-ভীতি না থাকে। আল্লাহ তা'আলা এ ওয়াদা পূর্ণ করেছেন। স্বয়ং রাসূলুল্লাহ (স)-এর উত্তম যুগে মক্কা, খায়বর, বাহরাইন তথা সমগ্র আরব উপত্যকা ও সমগ্র ইয়ামেন তারই হাতে বিজিত হয়। তিনি হিজরের অগ্নিপূজারী ও শাম দেশের কতেক অঞ্চল থেকে জিযিয়া কর আদায় করেন। রোম সম্রাট হিরাক্রিয়াস, মিসর ও আলেকজান্দ্রিয়ার সম্রাট মুকাউকিস, আম্মান ও আবিসিনিয়ার সম্রাট নাজ্জাসী প্রমুখ রাসূলুল্লাহ (স)-এর কাছে উপটৌকন পাঠান এবং তার প্রতি সম্মান প্রদর্শন করেন। অতপর খোলাফায়ে রাশিদূনের আমলে অনেক দেশ বিজিত হয়। সমগ্র মিসর ও পারস্য মুসলমানদের করতলগত হয়। কায়সার ও কিসরার রাজত্‌ সমূলে নিশ্চিহ্ন হয়। পাশ্চাত্য দেশসমূহ আন্দাজুস ও সাইপ্রাস পর্যন্ত দূর প্রাচ্য চীন ভূখণ্ড পর্যন্ত মুসলমানদের খিলাফতের আওতায় চলে আসে । খিলাফতে উসমান-এর সময় ইসলামের বিজয় পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্ত পর্যস্ত পৌছে। আল্লাহ তাআলার এ ওয়াদা উসমানী খিলাফতের আমলেই পূর্ণতা লাভ করে। ৮৬. সাধারণত “কুফরী করা” দ্বারা সত্যকে অস্বীকার করা বুঝায় ৷ তবে এখানে “কুফরী করা' সত্য অস্বীকার এবং নিয়ামত অস্বীকার উভয়ই হতে পারে । প্রথম অর্থের দৃষ্টিকোণ থেকে এটা প্রযোজ্য হবে মুনাফিকদের উপর, যারা আল্লাহর ওয়াদা শোনার পরও নিজেদের মুনাফিকী নীতি ছাড়ে না। আর দ্বিতীয় অর্থের দৃষ্টিকোণ থেকে এটা প্রযোজ্য হবে সেসব | -888880818450815857558505156585188888 88 ॥] পারা ৪ ১৮

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।