শব্দে শব্দে আল কুরআন ৬৬ সূরা আন নূর হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) ও হযরত আৰু হ্থরাইরা (রা) থেকে বর্ণিত হাদীসে; রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন__“তোমরা আল্লাহর দাসীদেরকে আল্লাহর মসজিদে আসতে বাধা দিও না।”-_আবু দাউদ প্রায় সমার্থক শব্দে অনেক হাদীসে মহিলাদেরকে মসজিদে যাওয়ার অনুমতি দেয়া হলেও তাকে নিরুৎসাহিত করা হয়েছে। উম্মে ছুমাইদ সায়েদীয়া (রো) নামে এক মহিলা সাহাবী রাসূলুল্লাহ (স)-কে সম্বোধন করে বলেন-_..“ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ইচ্ছা হয় আপনার পেছনে নামায পড়ার ।' (তিনি বললেন-_“তোমার নিজের কামরায় নামা আদায় করা বারান্দায় নামায আদায় করার চেয়ে ভাল ; তোমার নিজের ঘরে নামায আদায় করা মহল্লার মসজিদে নামায | আদায় করার চেয়ে ভাল ; নিজের মহল্লার মসজিদে নামায আদায় করা জামে মাসজিদে নামায আদায় করার চেয়ে ভাল ।”-_আহমাদ ও তাবরানী এ ধরনের আরও হাদীস রয়েছে যেগুলো থেকে পরিষ্কারভাবে জানা যায় যে, ইসলামী বিধানের সাথে নারী-পুরুষের যৌথ তথা মিশ্র সমাবেশ কোনো মতেই সামঞ্জস্যশীল নয়। ইসলাম যেখানে আল্লাহর ঘরে নারী ও পুরুষকে পরস্পরের সাথে মিশতে দেয় না, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, সভা-সমিতি ও ক্লাব-রেষ্ররেন্টে এক সাথে মেলামেশাকে কি করে অনুমোদন দিতে পারে ? (৫) নারীদেরকে সাজসজ্জা করার অনুমতি নয় বরং নির্দেশ দিয়েছেন, কিন্তু | সীমালংঘনের জন্য কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন। তৎকালীন আরবে প্রচলিত সাজ- সঙ্জার মধ্যে নিম্নোক্ত প্রথাগুলোকে লা'নত করেছেন এবং এগুলোকে মানবজাতির ধ্বংসের কারণ বলে গণ্য করেছেন__ (ক) পরচুলা লাগিয়ে নিজের চুলকে লম্বা ও ঘন দেখানোর চেষ্টা করা। (খ) শরীরে বিভিন্ন জায়গায় উলকী আঁকা । (গে) ভ্রুকে ছেঁচে ফেলে কৃত্রিমভাবে ভ্রু তৈরি করা এবং মুখের পশম ছিড়ে ছিড়ে মুখ. পরিষ্কার করা। (ঘ) দাতকে ঘসে পাতলা ও সুচালো করা ও কৃত্রিম ফাঁক সৃষ্টি করা। (উ) জাফরান ইত্যাদি প্রসাধনীর মাধ্যমে চেহারার রং কৃত্রিমভাবে পরিবর্তন করা। সিহাহ সিস্তাহ ও হাদীসের অন্যান্য কিতাবে এসব বিধান নির্ভরযোগ্য রিওয়ায়াতের মাধ্যমে বর্ণিত হয়েছে। আল্লাহ ও তীর রাসূলের পক্ষ থেকে এসব বিষয়ে পরিষ্কার নির্দেশ থাকার পরও যারা এসব নির্দেশকে অমান্য-অবহেলা করে বিজাতীয় আদর্শকে এ ক্ষেত্রে অনুসরণীয় করে নিয়েছে তাদের আর মুসলমানী নামটা রেখেই বা কি লাভ। তারা সাহসিকতার সাথে নামটা পরিবর্তন করে নিলেইতো ঝামেলা মিটে যায়। কিন্তু তাদের অবস্থা হচ্ছে, তারা এ জাতীয় মানসিকতা ও আচার-আচরণ সত্তবে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়। এ চরিত্রের মানুষরাই বিশ্বাসঘাতকতা, জালিয়াতী, প্রতারণা ও আত্মসাৎ প্রভৃতি সমাজ এরিনানাাজে জডিরবে এতে আশ্চর্যের কিছু নেই। পারা 8 ১৮
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।