৮. যাদের সাথে একজন মহিলার “বিবাহ চিরস্তন হারাম'-এর সম্পর্ক নয়, তারা মুহাররাম খঁ আত্মীয়দের অন্তর্ভুক্ত নয়। মহিলারা সাজসজ্জা করে নিঃসংকোচে তাদের সামনে আসবে না | আবার একেবারে অনাত্মীয় অপরিচিত লোকদের মত পূর্ণ পর্দাও করবে না, যেমন ভিন্ন পুরন্ঘদের থেকে করে। পূর্ণ পর্দা ও নিঃসংকোচে সাজসজ্জা করে সামনে আসা এ দুয়ের মাঝামাঝি অবস্থা কি হতে পারে তা শরীয়তে নির্ধারিত হয়নি । এটা আত্মীয়ের ধরন, বয়স, পারিবারিক সম্পর্ক-সম্বন্ধ এবং উভয় পক্ষের অবস্থা ও অবস্থানের পরিপ্রেক্ষিতে নির্ধারিত হবে । এ ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ (স)-এর কর্মপন্থা থেকে যে দিক নির্দেশনা পাওয়া যায়, তাই আমাদের অনুসরণ করতে হবে। হযরত আসমা (রো) বিনতে আবু বকর (রো) ছিলেন রাসূলুল্লাহ সে)-এর শালিকা এবং হযরত উম্মে হানী রো) ছিলেন রাসূলুল্লাহ (স)-এর চাচাতো বোন। জীবনের শেষ সময় পর্যন্ত এ দুজন রাসূলুল্লাহ (স)-এর সামনে আসতেন, কিন্তু তাদের কেউই রাসূলুল্লাহর | সামনে তীদের মুখমণ্ডল ও হাতের পর্দা করতেন না। অপরদিকে সুনানে আবু দাউদ-এর কিতাবুল খারাজ অধ্যায়ে সংকলিত হাদীস থেকে জানা যায় যে, রাসূলের দু-চাচাত ভাই ফযল ইবনে আব্বাস ও আবদুল মুত্তালিব ইবনে রাবিআহ হযরত যয়নবের গৃহে রাসূলুলুল্লাহ (স)-এর সাথে সাক্ষাতের জন্য আসলেন। যয়নব (রা) ছিলেন ফযলের আপন ফুফাতো বোন ; আবদুল মুত্তালিব-এর সাথেও ফযলের মতই আত্মীয়তার সম্পর্ক ছিল। কিন্তু তিনি (যয়নব) তাদের দু-জনের সামনে হাজির হলেন না। রাসূলুল্লাহর উপস্থিতিতে পর্দার আড়াল থেকে তাদের সাথে কথা বললেন । এ দু-ধরনের ঘটনা মিলিয়ে দেখে বিচার করলে বুঝা যায় যে, গায়রে মুহাররাম আত্মীয়দের সাথে পর্দার ব্যাপারে স্থান-কাল-পাত্র ভেদে কতটুকু পর্দা করা হবে তা 1 নির্ধারিত হবে। মুহাররাম আত্মীয়তাও যদি সন্দেহপূর্ণ হয়, তখন সতর্কতা হিসেবে তার থেকে পর্দা করা উচিত। উম্মুল মু'মিনীন হযরত সাওদার পিতার ক্রীতদাসীর সন্তান এবং সে সওদার পিতার ওঁরসে জন্ম হয়েছে বলে তার পিতা প্রকাশ করেছিলেন ; কিন্তু সুস্পষ্টভাবে তা | প্রমাণিত নয়, তাই সে ছেলেটি সাওদার ভাই হবার ব্যাপারটা সন্দেহমুক্ত নয়। রাসূলুল্লাহ (স) তাই সাওদা (রা)-কে সেই ছেলেটির সাথে পর্দা করতে নির্দেশ দিয়েছিলেন। 88. “নিসাইহিন্না' অর্থ তাদের নিজেদের মহিলাগণ ৷ এখানে এর ছারা কাদেরকে বুঝানো হয়েছে এ ব্যাপারে মতভেদ রয়েছে, তবে কুরআন মাজীদের শব্দের অর্থের অর্ধেক নিকটব্তীর এবং যুক্তিসংগত মত. হলো-__সেসব মহিলাগণ যাদের সাথে মহিলাদের জানা শোনা ও মেলামেশা রয়েছে, যাদের সাথে তাদের সম্পর্ক রয়েছে এবং মহিলাদের কাজকর্মে সহায়তা করে তাদেরকে বুঝানো হয়েছে। এসব মহিলা মুসলমান বা অমুসলমান উভয়ই হতে পারে। যেসব অপরিচিত মহিলা যাদের স্বভাব চরিত্র ও আচার-আচরণ সম্পর্কে কোনো | কিছু জানা যায় না, অথবা যাদের বাইরের অবস্থা সন্দেহজনক এবং নির্ভরযোগ্য নয়, এমন মহিলারা এর অন্তর্ভুক্ত নয় । এখানে যে জিনিসটির প্রতি নযর দিতে হবে তাহলো নৈতিক | অবস্থা । অমুসলিম হলেও পরিচিত, নির্ভরযোগ্য পরিষারের ভদ্র, লঙ্জাশীলা ও সদাচারী ॥ পারা ৪ ১৮
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।