শব্দে শব্দে আল কুরআন ২১১ সূরা আন নূর মত) সংগম করেছে । অতপর আদালতকেও এ ব্যাপারে নিশ্চিত হতে হবে যে, সে বাইরের কোনো চাপ ছাড়াই স্বেচ্ছায় সঙ্ঞানে ও সচেতন অবস্থায় এ স্বীকৃতি দিচ্ছে। ফকীহদের | | কেউ কেউ বলেন__-একবার স্বীকারোক্তি যথেষ্ট নয় ; বরং অপরাধীকে চারবার ভিন্ন | | ভিন্নভাবে স্বীকৃতি দিতে হবে। ইমাম আবু হানীফা, ইমাম আহমাদ ইবনে হাম্বল প্রমুখ || ইমামগণ এ মতের অনুসারী । আবার ইমাম মালেক ও ইমাম শাফেয়ী প্রমুখ ইমামগণের ; মতে একবার স্বীকারোক্তিই যথেষ্ট। | | একুশ £ স্বেচ্ছায় যিনার স্বীকারোক্তিকারী অপরাধীকে__সে কার সাথে যিনা করেছে | | একথা জিজ্ঞেস করা হবে না। কারণ এতে একজনের পরিবর্তে দু-জনকে শাস্তি দেয়া জরুরী | হয়ে পড়বে । অথচ ইসলামী শরীয়ত লোকদেরকে শাস্তি দিতে উন্মুখ হয়ে বসে থাকেনি । | তবে অপরাধী যদি নিজেই তার অপর পক্ষের নাম বলে দেয় তাহলে তাকে জিজ্ঞেস করা হবে। যদি সেও দেয় তাহলে তাকেও শাস্তি দেয়া হবে। আর সে যদি অস্বীকার করে তাহলে স্বেচ্ছা- 'দানকারীকে শাস্তি দেয়া হবে। মতাবস্থায় তাকে কিসের শাস্তি দেয়া হবে, যিনার না মিথ্যা অপবাদের এ ব্যাপারে ফকীহদের মধ্যে মতপার্থক্য রয়েছে । ইমাম মালেক ও শাফেয়ীর মতে তাকে যিনার শাস্তি দেয়া হবে। কারণ সে স্বীকারোক্তি দিয়েছে, আর ইমাম আবু হানীফা ও ইমাম আওযায়ীর মতে তাকে মিথ্যা অপবাদের শান্তি দেয়া হবে, কারণ দ্বিতীয় পক্ষের অস্বীকৃতি তার যিনার অপরাধকে সন্দেহযুক্ত করে দিয়েছে'; তবে তার মিথ্যা অপবাদের অপরাধতো অপর পক্ষের অস্বীকৃতির সাথে সাথে প্রমাণিত হয়ে গেছে। ইমাম মুহাম্মদের মতে তাকে যিনা ও মিথ্যা অপবাদ উভয় অপরাধের শাস্তি দিতে হবে। বাইশ ঃ অপরাধ প্রমাণ হবার পর ব্যভিচারী ও ব্যভিচারিণীকে কি শাস্তি দেয়া হবে এ ব্যাপারে ফকীহদের মধ্যে মতবিরোধ রয়েছে। নিম্নে তাদের মধ্যে অধিকাংশ ফকীহর একমত্যে গৃহীত মতামতগুলো পেশ করা হলো-_ €ক) বিবাহিত অপরাধীর শাস্তি হলো উভয়কে 'রজম' তথা পাথরের আঘাতে মৃত্যুদণ্ড দান। ূ | (খ) অবিবাহিত অপরাধীর শান্তি হলো উভয়কে এক বছরের দেশান্তর ও একশত বেত্রাঘাত প্রদান করা হবে । তেইশঃ শাস্তির ধরন সম্পর্কে কুরআনের অর্থাৎ 'ফাজলিদৃ' শব্দের মধ্যেই ইংগীত পাওয়া যায়। অর্থাৎ বেত্রাঘাত এমন হবে যার প্রভাব চামড়ার উপর সীমাবদ্ধ থাকে। চামড়া ফেটে গোশতের মধ্যে গিয়ে পৌছে এমন বেত্রাঘাত কুরআন বিরোধী । আঘাত করার জন্য বেত বা কোড়া যাই ব্যবহার করা হোক না কেন তা হবে মাঝারী পর্যায়ের । আর আঘাতও হবে মাঝারী ধরনের । হযরত উমর (রা) আঘাতকারীকে নির্দেশ দিতেন যে, এমন ভাবে মেরো যেন তোমার বগল প্রকাশ হয়ে না যায়। অর্থাৎ পূর্ণ শক্তিতে হাত উঁচু করে মেরো না। ফকীহদের সকলের একমত্য হলো এমন আঘাত করা যাবে না যাতে ক্ষত হয়ে যায়। একই : জায়গায় আঘাত না করে সারা শরীরে আঘাত ছড়িয়ে দিতে হবে । তবে চেহারায়, লজ্জাস্থানে ও মাথায় আঘাত করা যাবে না । বাদবাকী সকল অংগে কিছু না কিছু মার পড়তে হবে । | পুরুষ অপরাধীকে দীড় করিয়ে এবং মেয়ে অপরাধীকে বসিয়ে বেত্রাঘাত করতে হবে। | |কোড়া বা বেত্রাঘাতের সময় স্ত্রীলোকের সমস্ত শরীরে কাপড় থাকবে এবং আঘাতের সময় | পারা ৪১৮
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।