Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 08
/ ৩৬০
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন ৫১৩ ডি ॥ বোল ও বীদীদেরকে দিয়ে অর্সোপার্জনের প্রথা আরবে প্রচলিত ছিল। এ স্রায় ছা নিষিদ্ধ করে দেয়া হয়, যার ফলে পতিতাবৃত্তি আইনগতভাবে নিষিদ্ধ হয়ে যায়। [| সতর £ গৃহ পরিচারক ও অপ্রাপ্ত বয়স্ক বালকদেরকে সকাল, দুপুর, রাতে কোনো . পুরুষ ও মেয়ের কক্ষে হঠাৎ করে ঢুকে পড়তে নিষেধ করে দেয়া হয়। এমনকি নিজের সন্তানদের মধ্যে মাতা-পিতার অনুমতি নিয়ে গৃহে প্রবেশ-করার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেয়া হয়। আঠার £ বয়স্কা মহিলাদের নিজ গৃহে মাথা থেকে ওড়না নামিয়ে রাখার অনুমতি দেয়া হয় ; কিন্তু নিজেকে দেখাবার জন্য সাজসজ্জা করা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়। নসীহত করা হয় যে, বার্ধক্য অবস্থায় মাথা ঢেকে রাখা উত্তম। উনিশ £ অন্ধ, খোঁড়া, পং ও রোগাক্রান্ত ব্যক্তি যদি বিনা অনুমতিতে কারও কোনো খাদ্য বন্ধু থেকে খেয়ে নেয়, তবে তাকে পাকড়াও করা এবং তার এ কাজকে চুরি ও আত্মসাতের আওতায় ফেলতে নিষেধ করা হয়। বিশ ঃ নিকটাত্মীয় ও অন্তরঙ্গ বন্ধুদেরকে বিনা অনুমতিতে একে অপরের বাড়িতে পানাহার করার অনুমতি দেয়া হয়। এতে সমাজের লোকদেরকে পরস্পরের কাছাকাছি করে দেয়া হয়েছে এবং পারস্পরিক স্নেহ-মমতা ও আত্তরিকতার সম্পর্ক বৃদ্ধির সুযোগ করে দেয়া হয়েছে। অতপর এমন কিছু সুস্পষ্ট আলামত পেশ করা হয়েছে, যাতে ইসলামী সমাজে কারা আন্তরিকতাসম্পন্ন মু'মিন আর কাদের অন্তরে মুনাফিকী রয়েছে তা সহজে চিনতে পারা যায়। অপরদিকে এমন কতিপয় নিয়ম-কানুন তৈরী করা হয়েছে, যাতে করে মুসলমানদের দলগত শৃংখলা ও সাংগঠনিক মযরুতি বৃদ্ধি পায়। এ সুরার পুরো আলোচনায় যে বিষয়টি সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয় তা হলো-_- সকল কঠিন ও উত্তেজক পরিস্থিতিতে নিতান্ত ঠাণ্ডা মাথায় চিন্তা-ভাবনা করে উদরি অন্তরে বুদ্ধিমত্তা সহকারে পরিস্থিতির মুকাবিলা করতে হবে । আর এ থেকে এটাও প্রমাণিত হয় যে, এ কুরআন মুহাম্মাদ (স)-এর রচিত নয়। এটা এমন এক সত্তার পক্ষ থেকে আগত বাণী যিনি মানুষের অবস্থা ও আচার-আচরণ অনেক উচ্চস্থান থেকে দেখছেন এবং মানুষের আচার-আচরণের প্রভাবমুক্ত থেকেই মানুষের জন্য দিক-নির্দেশ ও বিধান দান করছেন। এটা যদি কোনো মানুষের তথা মুহাম্মাদ সে)-এর রচিত বাণী হতো তাহলৈ যে পরিস্থিতিতে সূরাটি নাধিল হয়েছে তাতে মানবীয় আবেগ-অনুভূতি ও উত্তেজনার আভাস-ইংগিত অবশ্যই পাওয়া যেতো । 0 পারা 8১৮

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।