Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 08
/ ৩৬০
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন (৬৭ সূরা আল মু'মিনূন ৃ ২৫. অর্থাৎ তোমাদের আসল ইলাহতো আল্লাহ। যিনি সমস্ত জগতের মালিক ও্থী | প্রতিপালক । তীকে বাদ দিয়ে তোমরা যেসব দেব-দেবীর পৃজা-উপাসনায় লিপ্ত, সেগুলো | কি তোমাদেরকে আল্লাহর পাকড়াও থেকে বাচাতে পারবে ? আল্লাহর পাকড়াওর ভয় কি তোমাদের নেই ? ২৬. অতীতকাল থেকে মানুষের মধ্যে একটি বিভ্রান্তি কাজ করে আসছে, তাহলো | যারা নবী-রাসূল হবেন, তারা মানুষ হতে পারবেন না, আর যারা মানুষ হয়ে নবী-রাসূল | হওয়ার দাবী করবে তারা সত্যবাদী নয় । অর্থাৎ নবী মানুষ হতে পারবে না আর মানুষ নবী | হতে পারবে না । কুরআন মাজীদ এ জাহেলী ধারণার প্রতিবাদ করে বারবার বলছে যে, সকল | নবীই মানুষ ছিলেন। এমনকি প্রথম নবীই প্রথম মানুষ ছিলেন। অথচ তখনতো আর | কোনো মানুষ ছিল না। আল্লাহ প্রথম মানুষের জন্য কোনো ফেরেশতাকেই পাঠাতে | পারতেন, কিন্তু তিনি তা করেননি । কারণ মানুষের হিদায়াতের জন্য নবী-রাসূল মানুষদের | মধ্য থেকে হওয়াই বিবেক-বুদ্ধির দাবী | ২৭. এটা হলো বাতিলের প্রাচীন অস্ত্র । যখনই দুনিয়াতে কোনো নবী দীনের দাওয়াত নিয়ে এসেছেন তখনই সমসাময়িক বাতিল ক্ষমতাসীন গোষ্ঠী ও তাদের তোষামোদকারীরা | তীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে, এর উদ্দেশ্য হলো শুধু ক্ষমতা দখল করা। হযরত মৃসা | | আ) ও হারূন (আ)-এর বিরুদ্ধে ফেরআউন অভিযোগ তৃলেছিল যে, “তোমরা যমীনে | যেন ক্ষমতা প্রতিপত্তি লাভ করতে পার” সেজন্য এসব ফন্দি এটেছো। হযরত ঈসা | (আ)-এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে, এ ব্যক্তি ইয়াহুদীদের বাদশাহ হতে চায়। আর কুরাইশ নেতারাতো রাসূলুল্লাহ-কে কয়েকবারই ক্ষমতার লোভ দেখিয়ে তার দাওয়াত বন্ধ করার চেষ্টা করেছিল। নবী-রাসূলগণ মানব জাতির সংস্কার করতে গিয়ে যে | অভিযোগের মুখে পড়েছিলেন, তাদের সেই সংস্কারের কাজ যারাই করতে অগ্রসর হবে, | পক্ষ থেকে আরোপিত হবে । আর এটাই একান্ত স্বাভাবিক । তবে একথাও স্মরণ রাখা দরকার যে, সকল নবী-রাসূলের সাথে এ সম্পর্কে বাতিলের যে | ঘর্ষ-মুকাবিলা হয়েছে, তাতে শেষ পর্যন্ত নবী-রাসূলগণই জয়ী হয়েছেন। নবীদের | | দাওয়াত ও কর্মসূচী নিয়ে ময়দানে আসলে সকল যুগেই একই অবস্থা-ই সৃষ্টি হবে। বাতিলের পক্ষ থেকে সেই পুরনো অভিযোগ উত্থাপিত হবে । দাওয়াত যখনই সফল হবে, | তার স্বাভাবিক পরিণতিতে জনগণের পক্ষ থেকে নেতৃত্ের দায়িত্ব তাদের উপর ন্যস্ত হবে। | | দুনিয়াতে সকল নবী ও রাসূলের উদ্দেশ্য ছিল তাদের দাওয়াতকে কার্যত প্রতিষ্ঠা করা। | তাদের দাওয়াতের সফলতা তাদেরকে অবশ্যই জনগণের নেতায় পরিণত করেছে। তাই | | বলে একথা বলা যাবে না যে, তারা ক্ষমতালোভী ছিলেন । ক্ষমতা লাভ এ কাজের স্বাভাবিক ও অনিবার্ধ পরিণতি হলেও এটা মূল উদ্দেশ্য নয়। ৰ ২৮. কাওমে নৃহের এ বক্তব্য থেকে প্রমাণিত যে, তারা আল্লাহকে অস্বীকার করতো |. | না এবং ফেরেশতারা যে বিশ্ব-জাহানের প্রভূ আল্লাহর অনুগত অপর এক সৃষ্টি তাও তারা বিশ্বাস করতো । তাদের গুমরাহী ছিল, তারা আল্লাহর গুণাবলী, ক্ষমতা ও অধিকারে । পারা ৪১৮

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।