শব্দে শব্দে আল কুরআন (১২১ সূরা বনী ইসরাঈল এ সূরায় মানবীয় সৌভাগ্য ও দুর্ভাগ্যের এবং কল্যাণ-অকল্যাণের মূল কারণ উল্লেখা |! করে তাওহীদ-রিসালাত ও আখিরাতের সত্যতার পক্ষে অকাট্য যুক্তি-প্রমাণ পেশ করা হয়েছে। এ পর্যায়ে কাফিরদের মধ্যে যেসব সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছিল তা-ও দূর করে দেয়া হয়েছে। _ মুসলমানদের প্রশিক্ষণের জন্য নৈতিকতা ও সমাজ-সংগঠনের কতগুলো মৌলিক নীতিও এ সূরায় উপস্থাপন করা হয়েছে। এসব নীতির উপরই মানব জীবনের সামাজিক- | সাংগঠনিক ব্যবস্থা প্রতিষ্ঠিত যা শিক্ষা দেয়া রাসূলুল্লাহ স.-এর দাওয়াতের মূল লক্ষ্য ছিল। মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এক বছর পূর্বেই আরববাসীদের সামনে এসব নীতি-বিধান পেশ করা হয়েছে। উল্লিখিত বিষয়গুলোর সাথে সাথে আল্লাহ তাআলা তীর নবীকে হিদায়াত দান করেছেন যে, দুঃখ-দুর্ঘশা ও বিপদাপদে সদা-সর্বদা পরিপূর্ণ দৃঢ়তা সহকারে নিজ আদর্শের উপর অটল থাকতে হবে । কাফিরদের সাথে এখনই কোনো সমঝোতা করা যাবে না। সম্পূর্ণ ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এসব বিরুদ্ধতার মুকাবিলা করতে হবে । দীনের | প্রচারে এবং ব্যক্তি ও সমাজ সংশোধনে নিজেদের আবেগ উচ্জাসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সেজন্য আত্মশুদ্ধির উদ্দেশ্যে সালাত কায়েমের নিয়মকে স্থায়ীভাবে চালু করে দেয়া হয়েছে। হাদীসে উল্লিখিত হয়েছে যে, মুসলমানদের জন্য পাচ ওয়াক্ত সালাতের | বিধান এ সময়ই ফরয করে দেয়া হয়েছে। পারা 8 ১৫
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।