কুরআন মাজীদের অন্যান্য অনেক সূরার মতো সূরার ৪র্থ আয়াতে উল্লিখিত “বনী ইসরাঈল" শব্দদ্ধয়কে এ সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। যদিও এ সূরার আলোচ্য বিষয় বনী ইসরাঈল নয়। . লাবিলেন্ সমক্সক্গাজ্স সূরার শুরুতেই মিরাজের বর্ণনা রয়েছে ; এ থেকেই বুঝা যায় যে, সূরাটি মি'রাজের সময় নাধিল হয়েছে । আর মি'রাজ সংঘটিত হয়েছে হিজরতের এক বছর আগে । সুতরাং বলা যায় যে, এ সূরা রাসূলুল্লাহ স.-এর মান্ধী জীবনের শেষ দিকে নাধিল হয়েছে। | মাক্ী জীবনের শেষদিকে কাফিরদের শত চেষ্টা সত্ত্বেও নবী করীম স.-কে তারা যখন ইসলামের বিপ্রবী দীওয়াত থেকে বিরত রাখতে ব্যর্থ হলো এবং তাওহীদী দাওয়াত আরবের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গিয়েছিল, যার ফলে প্রতিটি গোত্রের দু'চারজন হলেও এ বিপ্রবী কাফেলার সমর্থক হয়ে একটি ত্যাগী জনগোষ্ঠিতে পরিণত হয়েছিল তখনই | মিরাজের বিস্বয়কর ঘটনাটি সংঘটিত হয়েছিল। এ সময় মদীনার আওস ও খাযরাজ গোত্র দু'টোর বিরাট সংখ্যক লোকও রাসূলুল্লাহ স.-এর দাওয়াতের সমর্থকে পরিণত হয়ে গেল এবং মদীনায় হিজরত করে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মুসলমানদেরকে এক জায়গায় নিয়ে এসে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার সমূহ সম্ভাবনা দেখা দিল। ঠিক এমনি একটি সময়ে সূরা বনী ইসরাঈল নাধিল হয়েছে। আন্লোচ্ত বিষন্স এ সূরার আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে__ মক্কার কাফিরদেরকে এই বলে সতর্ক করে দেয়া হয়েছে যে, বনী ইসরাঈল ও অন্যান্য জাতিসমূহের করুণ পরিণতি দেখে তোমাদের শিক্ষা গ্রহণ করা উচিত । মুহাম্মাদ স.- এর দাওয়াতকে তোমরা আত্তরিকভাবে গ্রহণ না করলে তোমাদের ধ্বংস অনিবার্য। অতপর অন্য জাতি তোমাদের স্থলাভিষিক্ত হবে। বনী ইসরাঈলকেও অতীতে তাদের উপর আপতিত আযাব থেকে শিক্ষা গ্রহণ করে শেষ সুযোগে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূলের আনুগত্য গ্রহণ করার জন্য বলা হয়েছে। তাদেরকে দেয়া এ শেষ সুযোগ হারালে এবং নিজেদের পুরনো রীতিনীতি অনুযায়ী মনগড়া | জীবন যাপন করলে তাদেরকে যে কঠিন ও যন্ত্রণাদায়ক আযাবের সম্মুখীন হতে হবে সে কথাও বলে দেয়া হয়েছে। | পারা £ ১৫
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।