শব্দে শব্দে আল কুরআন সূরা ত্বা-হা | থাকায় এটাকেও এ সূরার অন্ত করা হয়েছে এ উভয় আলোচনায় যেসব বিষয়ের | | মিল পাওয়া যায় তাহলো-__ ৃ €১) কুরআন মাজীদকে “যিকর' বলা হয়েছে এর অর্থ স্মরণ, শিক্ষা, উপদেশ ইত্যাদি। | এখানে কুরআন ভূলে যাওয়ার কথা বলে বুঝাতে চেয়েছে যে, মানব জাতিকে সৃষ্টির শুরদতে যে শিক্ষা বা উপদেশ দেয়া হয়েছিল, তা-ই মানুষকে বারবার স্মরণ করিয়ে দিতে হয়, না হয় | মানুষ তা ভুলে যায়। আল্লাহ তা স্মরণ করিয়ে দেয়ার জন্য দুনিয়াতে বারবার কিতাব | পাঠিয়েছেন কুরআনের আগেও অনেক কিতাব এসেছে, কুরআন হলো সর্বশেষ স্মারক । | ২. মানুষের ভুলে যাওয়ার কারণ হলো শয়তানের কুমন্ত্রণা। সৃষ্টির প্রথম থেকেই | শয়তানের একাজ অব্যাহত আছে, তাই মানুষক্রেন্ধারবার স্মরণ করিয়ে দিতে হয়। (৩) আল্লাহর পাঠানো এ কিতাবের সাথে মানুষ যেমন আচরণ করবে, মানুষের ভাগ্যও | সেরূপ হবে। তাদের সৌভাগ্য ও দুর্ভাগ্য. এর ওপরই নির্ভরশীল । সৃষ্টির শুরুতেও এটা বলে দেয়া হয়েছিল যে, আল্লাহর দেয়া এ 'যিকর' অনুসরণ করলে দুনিয়া ও আখিরাত উভয় | স্থানে-দুর্ভাগ্য থেকে নিরাপদ থাকবে, না হয় উভয় স্থানেই বিপদে পড়বে । (8) মানুষ ভুল করে, সংকল্লে দৃঢ় থাকতে পারে না। মনে দুর্বলতা দেখা দেয়__এসব কারণে মানুষ শয়তানের ধোকায় পড়ে যায়; কিন্তু এসব সম্পর্কে তার মনে অনুভূতিও আসে না তেমন নয় ; আর যখন-ই তার মনে ভুল বা সংকল্প তথা ইচ্ছাশক্তির দুর্বলতার ব্যাপারে | অনুভূতি জেগে উঠে, তখন-ই তার কর্তব্য হচ্ছে নিজেকে শুধরে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা | চাওয়া, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আবার মানুষ সীমালংঘন করে, বিদ্রোহ | করে এবং বুঝে শুনে আল্লাহর বিপরীতে শয়তানের পায়রবী করে। এমতাবস্থায় সে ক্ষমা পেতে পারে না । ফিরআউন্, নমরূদ এবং এ সূরায় উল্লিখিত সামেরী, আর বর্তমান কালেও এন্দপ চরিত্রের যেসব লোকের দেখা মিলে তাদের সকলের পরিণতি একই হবে। ৯৪. দুনিয়ার প্রথম মানুষ আদম আ. -এর ঘটনা কুরআন মাজীদে বারবার এসেছে। | তবে যেখানে যতটুকু প্রয়োজন হয়েছে, ততটুকুই আলোচিত হয়েছে। এসব জায়গায় বর্ণিত অংশগুলো পাঠ করে নিলে পুরো ঘটনা ও তার মর্ম বুঝা সহজ হবে। সে জন্য নিচে উল্লিখিত অংশগুলো টাকাসহ পাঠ করে নেয়া উচিত £ ১. সূরা বাকারা ৩১ আয়াত ৩৯ পর্যন্ত . » আরাফ ১১ আয়াত ২৫ পর্যন্ত , ১, আরাফ ১৭২ আয়াত ১৭৩ পর্যন্ত - » হিজর ২৮ আয়াত 8৪ পর্যন্ত : », বনী ইসরাঈল ৬১ আয়াত ৬৫ পর্যন্ত , 5 কাহাফ ১৫০ আয়াত . ১১ ত্া-হা ১১৬ আয়াত ১২৩ পর্যন্ত
— পৃষ্ঠা ২৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।