Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 07
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ট্ছাবশায় হিজরত করে যেতে তবে ভালো হতো । সেখানকার বাদশাহর অধীনে কারে প্রতি যুল্ম-নির্যাতন হয় না। সেটা কল্যাণকর দেশ। যতোদিন পর্যন্ত আল্লাহ তোমাদের এ কঠিন অবস্থা দূর করে না দেন, ততদিন তোমরা সেখানে অবস্থান করতে থাকো । রাসূলুল্লাহ স.-এর এ পরামর্শের পর প্রথমে ১১ জন পুরুষ ও ৪ জন মহিলা হাবশায় হিজরত করেন। অতপর আরও লোক হাবশায় চলে যান। এভাবে কুরাইশদের ৮৩ জন পুরুষ ১১জন মহিলা এবং অন্য বংশের ৭ জন মুসলমান হাবশায় হিজরত করেন। | এ হিজরতের ফলে কুরাইশদের সকল পরিবারেই এর প্রভাব পড়ে । কেননা তাদের এমন | কোনো পরিবার বাকী ছিল না যে, পরিবারের কেউ না কেউ মুহাজিরদের দলভুক্ত হয়নি। | অতপর কুরাইশ সরদাররা একজোট হয়ে মুসলমানদেরকে হাবশী থেকে ফেরত।] | আনার সিদ্ধান্ত করলো এবং এজন্য আবু জেহেলের বৈপিত্রেয় ভাই আবদুল্লাহ ইবনে | রাবিয়াহ ও আমর ইবনে আসকে মূল্যবান উপটৌকন সহকারে হাবশায় পাঠিয়ে দিল। | দেয়ার জন্য আবেদন জানালো । কিন্তু নাজ্জাশী মুসলমানদের বিরুদ্ধে উত্থাপিত | অভিযোগগুলো তদন্ত না করে কোনো সিদ্ধান্ত নিলেন না। তিনি মুসলমানদেরকে তার | | দরবারে ডেকে জিজ্ঞাসাবাদ করলেন। নাজ্জাশীর প্রশ্নের জবাবে মুসলমানদের পক্ষ থেকে | | হযরত জা"ফর ইবনে আবী তালিব রা. এক ভাষণ দিলেন। এ ভাষণে তিনি আরবের জাহিলী সমাজের চিত্র তুলে ধরলেন। অতপর মুহাম্মাদ স.-এর দাওয়াত ও শিক্ষা এবং দাওয়াত | | ুহণকারী নিরীহ মুসলমানদের উপর কুরাইশদের যুল্ম-নির্যাতনের বিবরণ তুলে ধরলেন । | ফলে নাজ্জাশী মুসলমানদেরকে ফেরত দিতে অস্বীকার করলেন এবং কুরাইশদের প্রদত্ত | সকল উপটৌকন ফেরত দিয়ে দিলেন। আর মুসলমানদেরকে নিশ্চিন্তে হাবশায় বসবাস | করার অনুমতি দিয়ে দিলেন । কুরাইশ প্রতিনিধিরা নিরাশ হয়ে ফিরে গেল। | সূরার প্রথম দু" রুকুতে হযরত ইয়াহইয়া ও হযরত ঈসা আ.-এর কাহিনী আলোচনা | করা হয়েছে। অতপর হযরত ইবরাহীম আ.-এর কাহিনী শোনানো হয়েছে। এর মাধ্যমে | | মক্কার কাফির-কুরাইশদেরকে এ শিক্ষা দেয়া হয়েছে যে, হযরত ইবরাহীম আ.-ও এ ধরনের | | অবস্থার শিকার হয়েছিলেন এবং মক্কার মুসলমানদের মতো নিজ পিতা, পরিবার ও | দেশবাসীর যুল্ম-নির্যাতনে দেশান্তর হয়েছিলেন। অপরদিকে মুহাজিরদেরকেও এ | ॥ সুখবর দেয়া হয়েছে যে, ইবরাহীম আ. দেশত্যাগ করে ধ্বংস হয়ে যাননি ; বরং অধিকতর ] মর্যাদার অধিকারী হয়েছিলেন । সুতরাং তোমাদেরও এ হিজরতের ফল অত্যন্ত শুভ হবে। ॥ অতপর সূরার শেষদিকে কাফিরদের কঠোর সমালোচনা এবং মুসলমানদের জন্য | | খোশ খবর রয়েছে। কাফিরদের সমালোচনায় বলা হয়েছে যে, এরা আল্লাহকে বাদ দিয়ে | | যাদেরকে অভিভাবক বানিয়ে রেখেছে তারা কখনো এদের অভিভাবক হবে না বরং তারা | | এদের বিরোধী হয়ে দাড়াবে । আর মুসলমানদেরকে এই বলে সুখবর দেয়া হয়েছে যে, এ 1 কাফিরদের যাবতীয় অপচেষ্টা সত্তেও তোমরা জনগণের নিকট প্রিয়ভাজন ও | গ্রহণযোগ্য হবে।

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।