Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 04
/ ২২৫
📝 লেখা 📖 পিডিএফ

| রাসূলের আগমণের ধারা বন্ধ ; কিন্তু শেষ নবী ও কুরআন মাজীদের মাধ্যমে তাদের | দাওয়াত ও শিক্ষা পৃথিবীতে থেকে যাবে । কুরআন মাজীদের এ দাওয়াত ও শিক্ষা নিয়ে যারাই উঠে দীড়াবে, তাদের সাথে সেই একই আচরণ দেখানো হবে যেমন করা হয়েছিল নবী-রাসূলদের সাথে। | ৫১. কুরআন মাজীদের এঁতিহাসিক ঘটনা-কাহিনী বর্ণনা করতে গিয়ে যে পদ্ধতি অবলম্বিত হয়েছে তাতে করে বুঝা যায় যে, শিক্ষা দান ও উপদেশ গ্রহণের উদ্দেশ্যে | | প্রয়োজন অনুপাতে উল্লেখিত ঘটনা বা কাহিনীর প্রসঙ্গ টানা হয়েছে। ঘটনার খুঁটিনাটি | | ব্যাপারগুলো পরিহার করা হয়েছে। যেসব ঘটনা কুরআন মাজীদে উল্লেখিত হয়েছে, | সেগুলো এমন নয় যে, আৰ্বিয়ায়ে কিরাম দাওয়াত দিয়েছেন ও মানুষ তা প্রত্যাখ্যান | করেছে ; আর প্রতিক্রিয়া স্বরূপ তাৎক্ষণিক আযাব এসে পড়েছে । বরং এসব ঘটনাগুলোর এক একটি এক দীর্ঘ সময়ের মধ্যে সংঘটিত হয়েছে। উদাহরণস্বরূপ নূহ | (আ)-এর ঘটনা উল্লেখ করা যেতে পারে। নূহ (আ) দীর্ঘ দিন দাওয়াতী কাজ | করেছেন, কিন্তু গুটিকয়েক লোক ছাড়া আর কেউ তার দাওয়াতে সাড়া দেয়নি । এতে | যে দীর্ঘ সময়ের উল্লেখ করা হয়েছে, তা এজন্য করা হয়েছে যাতে করে মুহাম্মাদ | (সা)-এর সঙ্গী-সাথীগণ এবং পরবতীকালে যারাই তার এ দাওয়াত নিয়ে উঠে | | দাড়াবে, তারা যেন নূহ (আ)-এর ধৈর্য ও সহিষ্্ুতা থেকে শিক্ষা লাভ করতে পারে | এবং নিজেরা যেন হতাশ না হয়ে পড়ে। | কুরআন মাজীদে অতীতের আল্লাহ বিরোধী লোকদের উপর আসমানী আযাব-গযব | আপতিত হওয়ার ঘটনা পাঠের পর প্রশ্ন জাগতে পারে যে, আজকালওতো দুনিয়াতে | সে ধরণের আল্লাহ-বিরোধী লোক রয়েছে এবং তারা আল্লাহ বিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছে এবং আল্লাহর বান্দাহদের উপর যুল্ম-নির্যাতন চালাচ্ছে '; কিন্তু তাদের উপর | তো আল্লাহর পক্ষ থেকে আযাব ও গযব আসছে না। | | এর জবাব হলো-_-অতীতের যেসব জাতি ধ্বংসের সম্মুখীন হয়েছে তারা সরাসরি | আল্লাহ প্রেরতি নবী-রাসূলের বিরোধিতা করেছে। আল্লাহ তাআলা সেসব জাতির মধ্য | | থেকেই নবী-রাসূল প্রেরণ করেছেন ; নবী-রাসূলগণ সরাসরি তাদের ভাষায় তাদেরকে | আল্লাহর পয়গাম শুনিয়েছেন এবং প্রয়োজনীয় সকল যুক্তি-প্রমাণ তাদের সামনে পেশ | করেছেন। অতপর আল্লাহর নবী-রাসূলদেরকে সরাসরি অমান্য করার তাদের কোনো অবকাশ থাকতে পারে না, তাই তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা ॥ এসে গেছে ; ফলে তারা ধ্বংসের কবলে পড়েছে। আর যেসব জাতির নিকট আল্লাহর | জায়গায় সরাসরি নবী-রাসূল কর্তৃক পৌছেনি ; বরং তা পৌছেছে বিভিন্ন মাধ্যমে, | তাদের অবস্থা অতীতের জাতিসমূহ থেকে ভিন্নরূপ হয়ে থাকে । তাই বর্তমানে | | অতীতের মতো আযাব না আসা আশ্চার্ষের বিষয় নয়। তবে প্রকৃত ব্যাপার হলো-__ | আযাব আজও আসে-_-ছোট-বড় সতর্কতামূলক আযাব এখনও দুনিয়ার হঠকারী | জাতিসমূহের উপর আসছে, যদিও এটাকে তথাকথিত বৈজ্ঞানিক ব্যাখ্যা করা হচ্ছে তাড়ি পারা 8৮

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।