Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 03
/ ২৬১
📝 লেখা 📖 পিডিএফ

আম্প মায়েদা ভুমিকা নামকরণ $ কুরআন মাজীদের বেশীর ভাগ সূরার নামকরণ শুধুমাত্র আলাদা সূরা হিসেবে চিহিতত করার জন্যই করা হয়েছে, বিষয়বস্তুর আলোকে করা হয়নি। এ সূরার নামকরণও তদ্রপ। সূরার ১১২ আয়াতের অংশ ৮... 11 ০+ 45 15 0১51 থেকে 554» শব্দটিকে এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। এতে বিষয়বস্তুর সাথে নামের সম্পর্ক নিতান্ত গৌণ । নাধিল হওয়ার সময়কাল $ হিজরী ৬ষ্ঠ সালের 'শেষ দিকে “সুলহে হুদায়বিয়ার পর অথবা হিজরী ৭ম সালের প্রথমদিকে এ সূরাটি নাধিল হয়েছে। সূরার আলোচনা ও বিষয়বস্তু থেকে এবং হাদীসের বর্ণনা থেকে এটাই প্রমাণিত হয়। সূরার বিষয়বস্তু ৫ এ সূরায় নিম্নোক্ত তিনটি গুরুতৃপূর্ণ বিষয় আলোচিত হয়েছে__ (১) মুসলমানদের দীনী, সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবন সম্পর্কে কিছু নির্দেশ প্রদান প্রসংগে হজ্জের সফরের নীতি-পদ্ধতি এ সূরায় আলোচিত হয়েছে। ইসলামী নিদর্শনগুলোর প্রতি সম্মান প্রদর্শন এবং কাবা শরীফ যিয়ারতকারীদেরকে কোনো প্রকার বাধা না দেয়ার নির্দেশ প্রদান করা হয়। অতপর পানাহারের হালাল-হারামের সীমা প্রবর্তন ; জাহেলী যুগের মনগড়া বাধা-নিষেধ দূরীকরণ ; আহলি কিতাবের সাথে পানাহার ও তাদের মেয়েদেরকে বিয়ে করার অনুমতি প্রদান ; গোসল ও তায়াম্মুমের রীতি-পদ্ধতি নির্ধারণ ; বিদ্রোহ ও অরাজকতা সৃষ্টি এবং চুরি-ডাকাতির শাস্তি প্রবর্তন ; মদ-জুয়াকে চূড়ান্ত ও নিষিদ্ধকরণ। কসমের কাফ্ফারা নির্ধারণ এবং সাক্ষ্য প্রদান আইনের আরো কয়েকটি ধ্যরা এ সূরায় সংজোধিত হয়েছে। (২) শাসন দণ্ড মুসলমানদের হাতে আসায় তাদেরকে উপদেশ প্রদান করা হয়েছে। কারণ শীসন শক্তির নেশায় মত্ত হয়ে অতীতে অনেক জাতি পথভ্রষ্ট হয়ে গেছে। মুসলমানরা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত বিধায় তাদেরকে পূর্ববর্তী আহলি কিতাবের মানসিকতা ও নিয়মনীতি পরিহার করে ন্যায়-ইনসাফ ও মধ্যপস্থার নীতি অবলম্বনের নির্দেশ প্রদান করা হয়েছে। আল্লাহর আনুগত্য করা এবং তার হুকুম-আহকাম মেনে চলার অংগীকারের উপর দৃঢ় ও অবিচল থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। ইয়াছুদী | ও খৃষ্টানদের মতো সীমালংঘন করলে তাদের পরিণতির শিকার হবে বলে সতর্ক করে দেয়া হয়েছে। নিজেদের যারতীয় বিষয়ের ফায়সালার জন্য আল্লাহর কিতাবের | পারা £$৬

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।