Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 03
/ ২৬১
📝 লেখা 📖 পিডিএফ

তা-ই যথার্থ সত্য । মূলত তোমাদের কান এগুলো শুনতে চায়-না, তোমাদের চোখ এগুলো দেখতে চায় না, তাই তো চোখ-মুখ বন্ধ করে মূর্খতার অন্ধকারে পড়ে আছো । আর চাচ্ছো যে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নবী আসমান থেকে মুজিযা নিয়ে আসুক। ২৯. এক শ্রেণীর লোক মূর্খ থাকতেই চায়, তার অজ্ঞতা তাকে আল্লাহর নিদর্শন দেখে তা থেকে জ্ঞান অর্জনের সুযোগ থেকে বঞ্চিত রাখে। যেহেতু সে নিজেই হিদায়াত লাভে আগ্রহী নয়, তাই আল্লাহও তাকে সে সুযোগ দেন না। আর এক শ্রেণীর লোক আছে যারা সত্য বিরোধী, তারা জ্ঞান লাভ করেও আল্লাহর নিদর্শনাবলী দেখতে পায় না, তারা বিভ্রান্তির জালে জড়িয়ে পড়ে সত্য থেকে দূরে চলে যায়। এমন লোকেরাও হিদায়াত থেকে রঞ্চিতই থেকে যায় । তৃতীয় এক শ্রেণীর লোক রয়েছে যারা সত্যান্বেধী, তারা বিশ্ব-চরাচরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নিদর্শনাবলীর মধ্যে সত্যের .লক্ষ্যে পৌছার উপকরণ খুঁজে পায় এবং তা থেকে হিদায়াতের আলো নিয়ে এগিয়ে যায় সত্যের পথে। ৩০. এখানে আল্লাহর আর একটি নিদর্শন উল্লেখিত হয়েছে আর তাহলো-__মানুষ ] যখন কোনো কঠিন বিপদের সম্মুখীন হয় অথবা মৃত্যুর মুখোমুখী হয় তখন বিশ্বাসী- অবিশ্বাসী নির্বিশেষে সবাই. একনিষ্ঠ হয়ে আল্লাহকে ডাকতে শুরু করে । তারা তখন উপলব্ধি করতে পারে যে, এ বিপদ থেকে তাদেরকে একমাত্র আল্লাহই উদ্ধার করতে পারে। এ সময় কাফের-মুশরিকরা যেমন তাদের উপাস্য দেব-দেবীদের ভুলে গিয়ে আল্লাহকে ডাকতে শুরু করে, তেমনি কঠোর নাস্তিকও আল্লাহর নিকট দু হাত তুলে দোয়া করতে শুরু করে। এতে প্রমাণিত হয় যে, আল্লাহ ভক্তি ও তাওহীদের সাক্ষ্য প্রত্যেক মানুষের নিজের মধ্যেই বিদ্যমান রয়েছে। এর উপর মূর্খতা ও অজ্ঞানতার ] আবরণ পড়লেও কখনো না কখনো কোনো দুর্বল মুহুর্তে তা জেগে উঠে। ৪ কুকৃ' (৩১-৪১ আয়াত)-এর শিক্ষা ১. মানুষের জন্য সবচেয়ে বড় ক্ষতি মৃত্যুর পরবর্তী জীবনের ক্ষাতি। কারণ সেই ক্ষতি পুষিয়ে | নেয়ার কোনো সুযোগই বাকী থাকে না। সুতরাং সেই জীবনে যেন ক্ষত্থিভ হয়ে থাকতে না হয়. সে অনুযায়ী কাজ করা প্রয়োজন । ২. হাশরের মাঠে অসখলোকদের বদ আমল তাদের মাথায় ভারী বোঝার আকারে চাপিয়ে দেয়া হবে । পক্ষান্তরে নেক লোকদের নেক আমল তাদের বাহন হিসেবে কাজ করবে । অতএব এ অবহ্থাকে সামনে রেখে বেশী বেশী নেক আমল করা খয়োজন । ৩. আখেরাতের জগত কমের্র জন্য নয়, ঈমান আনা ততক্ষণ পর্য্ত শুদ্ধ যতক্ষণ সে বিষয়গুলো অদৃশ্য থাকে। মৃত্যুর পর সেগুলো দেখার পর ঈমান আনা হলো দেখার এতিক্রিয়া-আল্লাহ ও | রাসূলকে সত্য জেনে ঈমান আনা নয় । সুতরাং মৃত্যুর গৃবেহি ঈমানকে দৃঢ় করতে হবে ।. শ.শ.কু.৩/২১- পারা ৭

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।