Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 02
/ ৩৩৯
📝 লেখা 📖 পিডিএফ

| ইয়াহুদীদের প্রতি ইংগীত করা হয়েছে। শত শত বছর থেকে তৎকালীন সমাজ- সংস্কৃতিতে যেসব বংশ ও গোত্রপ্রীতি এবং রসম-রেওয়াজ ও কুসংস্কার জগদ্দল পাথরের মতো চেপে বসেছিলো তার কোনো প্রকার সংক্কার-সংশোধন মুনাফিক ও ! পশ্চাৎপন্থীদের কাছে অত্যন্ত অপসন্দনীয় ছিলো । মৃতের পরিত্যক্ত সম্পর্তিতে মেয়েদের অধিকার প্রতিষ্ঠা ; বিধবা মহিলার শ্বশুর বাড়ীর নিগড় থেকে মুক্তিলাভ এবং ইদ্দত শেষে যে কোনো ব্যক্তিকে বিয়ে করার অধিকার লাভ ; সতমাকে বিয়ে করা হারাম ঘোষিত হওয়া ; দু বোনকে একই সময়ে স্ত্রী হিসেবে গ্রহণ করাকে হারাম ঘোষণা করা ; পালক পুত্রকে মীরাস থেকে বঞ্চিত করা এবং মুখডাকা পুত্রের বিধবা স্ত্রীকে বিয়ে করা মুখডাকা পিতার জন্য বৈধ ঘোষণা করা ইত্যাদি এবং এ ধরনের আরও অনেক রসম-রেওয়াজ সংস্কার করার পদক্ষেপ গৃহীত হওয়ায় সমাজের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা এবং পূর্ব-পুরুষের রীতিনীতির পূজারীরা ফুঁসে উঠেছিলো । দীর্ঘদিন থেকে সংস্কারমূলক কার্ধাবলীর বিরুদ্ধে কথাবার্তা চলছিলো । সমাজের দুষ্ট প্রকৃতির লোকেরা নবী (স)-এর দাওয়াতের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলে লোকদের ক্ষেপিয়ে তুলছিলো। ইসলাম বলে উত্তেজিত করা হচ্ছিল যে, নতুন নতুন বিধান এসেতো আপনার পিতা-মাতার সম্পর্কেই অবৈধ গণ্য করেছে। এভাবে এসব মূর্খ লোকেরা সংস্কার কার্ধাবলীর বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলছিলো । অপরদিকে ইয়াহুদীরা শত শত বছরের পুরনো ধর্মীয় অপ্রয়োজনীয় সুক্মাতিসুক্ষ |] বিশ্লেষণ দ্বারা আল্লাহর শরীয়াতের উপর নিজেদের মনগড়া বিধানাবলীর পুরু চামড়া লাগিয়ে নিয়েছিলো । তারা শরীয়াতে অগণিত বিধি-নিষেধের বেড়াজাল সৃষ্টি করে ] রেখেছিলো । অনেক হালালকে তারা হারাম ঘোষণা করে রেখেছিলো, আবার অনেক কাল্পনিক বিষয়কে তারা শরীয়াত বানিয়ে নিয়েছিলো । এসব ব্যাপারে ইয়াহুদী আলেম সমাজ ও সর্ব সাধারণ কুরআনের বিধান শুনে অস্থির হয়ে পড়েছিলো । তাদের ধারণা | ছিলো কুরআন মাজীদ তাদের কৃত হারামকে হারাম বলবে এবং তাদের কৃত হালালকে হালাল স্থির করবে । যেমন খতুমতী নারীকে তারা একেবারেই অঙ্থ্যত মনে করতো এবং তার হাতের কোনো কিছু খেত না। এমনকি তার সাথে কোনো বিছানায় একত্রে | বসাকেও ঘৃণা করতো । কিন্তু কুরআন মাজীদের সুরা আল বাকারার ২৮ রুকু*র প্রথম | দিকে সংযোজিত আয়াতের মাধ্যমে রাসূল (স) এ ব্যাপারে নির্দেশ দিলেন যে, খতুমতী নারীদের সাথে সংগম ছাড়া অন্যসব কিছুই খাতুপূর্ব অবস্থার ন্যায় বৈধ । | তখন তাদের সমাজে তোলপাড় শুরু হলো। তারা বলতে থাকলো যে, মুসলমানরা | ৮7451

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।