Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 01
/ ৩২৩
📝 লেখা 📖 পিডিএফ

ও তামাদ্দুনিক উন্নতি সাধন হয়। ৩৭৬. এটা সুস্পষ্ট যে, যে ব্যক্তি অর্থ বন্টনের ক্ষেত্রে তার প্রয়োজনীয় অর্থের মালিক হয়েছে কেবল সেই ব্যক্তিই সুদে টাকা খাটাতে পারে। এই যে প্রয়োজনের অতিরিক্ত অংশ, এটাকে কুরআন মাজীদে “আল্লাহ্র অনুগ্রহ' হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ্‌র এ অনুগ্রহের জন্য কৃতজ্তা প্রকাশের সঠিক পদ্ধতি এই যে, আল্লাহ | যেমনি নিজ বান্দাহর প্রতি অনুগ্রহ বর্ষণ করেছেন, তেমনি বান্দাহও আল্লাহ্র অন্য বান্দার উপর অনুগহ করবে। আর যদি সে বান্দাহ এ পদ্ধতিতে কৃতজ্ঞতা জ্ঞাপন না করে ; বরং আল্লাহ্র অনুগ্রহকে এমনভাবে ব্যবহার করে, যার ফলে অর্থ বণ্টনে যে বান্দাহ প্রয়োজনের চেয়ে কম অংশ পেয়েছে তাদের এ কম অংশ থেকেও নিজের অর্থের প্রভাবে এক একটি অংশ ছিনিয়ে নিতে থাকে । মূলত সে অকৃতজ্ঞ, যালিম, শোষক ও দুশ্চরিত্র ৷ ৩৭৭. আলোচ্য রুকু*তে আল্লাহ তাআলা বারবার দুই ধরনের লোকের তুলনামূলক |. আলোচনা করেছেন। এক ধরনের লোক আত্মকেন্ত্রি, অর্থপিশাচ ও শাইলক প্রকৃতির, যে আল্লাহ ও বান্দাহর হক উভয়ের প্রতি বেপরোয়া হয়ে টাকা গুণতে থাকে এবং গুণে গুণে সংরক্ষণ করে। সে সপ্তাহ ও মাসে মাসে তা বৃদ্ধি করার ও তার হিসেব রাখার মধ্যেই নিমগ্ন থাকে । দ্বিতীয় ধরনের লোক আল্লাহ্‌র অনুগত, দানশীল এবং অপরের প্রতি সহানুভূতিশীল । তারা আল্লাহ ও বান্দাহ উভয়ের অধিকার সম্পর্কে সচেতন। তারা নিজ পরিশ্রম লব্ধ অর্থ দ্বারা নিজেরাও চলে এবং অন্যের চাহিদাও পূরণের চেষ্টা করে। আর তা থেকে সৎকাজেও যথার্থভাবে ব্যয় করে। প্রথমোক্ত কর্মতৎপরতা আল্লাহ মোটেই পসন্দ করেন না। এদের দ্বারা পৃথিবীতে কোনো সুশীল সমাজ গড়ে উঠতে পারে না এবং আখিরাতেও তারা দুঃখ-কষ্ট, লাঞ্না-গঞ্জনা ও বিপদ-মুসীবত ছাড়া কিছুরই অংশীদার হবে না। বিপরীত পক্ষে দ্বিতীয় ধরনের লোকের কর্মতৎপরতা আল্লাহ অত্যন্ত পসন্দ করেন। এদের দ্বারাই পৃথিবীতে সুশীল সমাজ গড়ে ওঠে এবং এদের কর্মতৎপরতাই আখিরাতে মানুষের জন্য কল্যাণ ও সাফল্যের সহায়ক হয়। ৩৭৮. অত্র আয়াত মক্কা বিজয়ের পরে নাযিল হয়েছে। সে সময় আরব দেশ ইসলামী হুকুমতের শাসনাধীনে এসে গিয়েছিল। ইতিপূর্বে সুদকে যদিও একটি অপসন্দনীয় বস্তু মনে করা হতো কিন্তু আইনগতভাবে তখনও নিষিদ্ধ করা হয়নি। এ আয়াত নাধিল হওয়ার পর ইসলামী রাষ্ট্রের সীমার মধ্যে সুদী কারবার একটি ফৌজ দারী অপরাধ বলে গণ্য হলো । আরবের- যেসব গোত্র সুদের লেনদেনের সাথে জড়িত ছিল তাদেরকে রাসূলুল্লাহ (স) রাষ্ট্রের গভর্নরের মাধ্যমে জানিয়ে দেন যে, তারা যদি সুদী লেনদেন বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে । আয়াতের শেষের শব্দাবলীর উপর ভিত্তি করে ইবনে আব্বাস (রা), হাসান বসরী, ইবনে সীরীন ও রবী ইবনে আনাস প্রমুখ ফিক্হবিদদের মতামত হলো, যে ব্যক্তি দারুল ইসলামে সুদ খাবে তাকে তাওবা করার জন্য বাধ্য করা হবে। এরপরও সে যদি বিরত না হয় তাহলে তাকে হত্যা করা হবে। অন্যান্য ফকীহদের মতে তাকে কারারুদ্ধ করে রাখাই | যথেষ্ট । যতোক্ষণ পর্যন্ত সে সুদ খাওয়া থেকে বিরত থাকার অঙ্গীকার না করবে তাকে পারা £ ৩

— পৃষ্ঠা ৩০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।