Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 01
/ ৩২৩
📝 লেখা 📖 পিডিএফ

৩৪৬. অর্থাৎ এ বিবাদের কারণ ছিল-__ইবরাহীম (আ) কাকে নিজের প্রতিপালক | হিসেবে মানেন। আর এ বিবাদের সূত্রপাত এজন্য হয়েছে যে, নমরূদকে আল্লাহ তাআলা শাসন কর্তৃত্বদান করেছিলেন। এখানে উল্লেখিত বাক্য দুটোতে ঝগড়ার যে ধরন-প্রকৃতির প্রতি ইর্থগত করা হয়েছে, তা বুঝার জন্য নিম্নোক্ত মূল বিষয়গুলো দৃষ্টির সামনে থাকা প্রয়োজন £ ও এক ঃ অতি প্রাটীনকাল থেকে আজ পর্যন্ত সমগ্র মুশরিক সমাজের সাধারণ বৈশিষ্ট্য এই ছিল যে, তারা আল্লাহ তাআলাকে “রব্বুল আরবাব' তথা সকল প্রতিপালকের প্রতিপালক ও সকল খোদার খোদা, পরমেশ্বর হিসেবে মানতো ; কিন্তু তাকেই একমাত্র প্রতিপালক, একমাত্র খোদা বা একমাত্র উপাস্য মানতো না। দুই ঃ আল্লাহ তাআলার কর্তৃতৃ-সার্বভৌমত্বকে মুশরিকরা দুই ভাগে বিভক্ত করে ফেলেছে। এর একটি হলো আল্লাহ্‌র অতিগ্রাকৃতিক তথা 90167 29091 ক্ষমতা- কর্তৃতৃ, যার কর্তৃত্ কার্যকারণ পরম্পরার উপর প্রতিষ্ঠিত। মুশরিকরা নিজেদের প্রয়োজন পূরণ ও সংকট উত্তরণের জন্য এই পক্ষপুটে আশ্রয় নিয়ে থাকে। এ ক্ষেত্রে তারা আল্লাহ তাআলার সাথে পুন্যাত্বা, ফেরেশতা, জ্বিন, নক্ষত্র এবং অন্যান্য অগণিত সত্তাকে শরীক করে । তাদের নিকট প্রার্থনা করে। তাদের সামনেই আচার-অনুষ্ঠান, পূজা-পার্বণ সম্পাদন করে । তাদের আস্তানায় নজর-নেয়াজ পেশ করে। আর তার অপরটি হলো, তামাদ্দুনিক ও রাজনৈতিক বিষয়ের ক্ষমতা কর্তৃত্ব । জীবন বিধান নির্ধারণ ও নির্দেশের আনুগত্য লাভের অধিকার এ ধরনের ক্ষমতা কর্তৃত্বের | অধীনে থাকে পার্থিব যাবতীয় বিষয়াবলী সম্পর্কে নির্দেশ জারী করার পূর্ণ এখতিয়ার । এ দ্বিতীয় প্রকারের খোদায়ী কর্তৃত্কে দুনিয়ার সকল মুশরিক আল্লাহ্র নিকট থেকে ছিনিয়ে নিয়ে অথবা তার সাথে রাজ-পরিবার, ধর্মীয় পুরোহিত এবং সমাজের পূর্বাপর | নেতাদের মধ্যে বন্টন করে দিয়েছে। অধিকাংশ রাজ-পরিবার এ দৃষ্টিকোণ থেকে খোদায়ীর দাবিদার হয়েছে। তাদের এ দাবিকে শক্তিশালী করার জন্য এরা নিজেদেরকে প্রথম অর্থে খোদায়ীর দাবিদারদের সন্তান বলে দাবি করেছে। এ ব্যাপারে ধর্মীয় সন্প্রদায়গুলো চক্রান্তে অংশগ্রহণ করেছে। তিন £ নমরূদের খোদায়ী দাবিও উপরোন্লিখিত দ্বিতীয় প্রকারের অন্তর্তুস্ত ছিল। সে আল্লাহর অস্তিত্বের অস্বীকারকারী ছিলো না। সে তো এমন দাবি করেনি যে, আসমান- যমীনের সৃষ্টিকর্তা ও বিশ্ব ব্যবস্থাপক সে। তার বক্তব্য এও ছিলো না যে, বিশ্বের | যাবতীয় কার্যকারণ পরম্পরার উপর তার কর্তৃত্ব রয়েছে। বরং তার দাবি ছিল__ইরাক রাজ্য ও তার অধিবাসীদের একমাত্র অধিপতি ও শাসক আমি, আমার মুখের কথাই আইন, আমার উপর এমন কারো ক্ষমতা কর্তৃত নেই, যার সামনে আমাকে জবাবদিহি করতে হবে। ইরাকের এমন প্রত্যেক বাসিন্দাই দেশদ্রোহী ও গাদ্দার বলে বিবেচিত পারা ঃ ৩

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।