| তা [০ 83552065152 ১৬৮০9 2+221621| মাসটি, সে যেন এতে রোঘা রাখে ; আর যে অসুস্থ অথবা সফররত (তার) গণনা পূর্ণ হবে অন্য দিনগুলোতে ; রী 40 ৮৪১০)-মাসটি ; ০7 শোিএ৭)- সে যেন রোযা রাখে ; ১ আর; ২৮-ষে ;১৬-হয়; (৮ অসুস্থ ; %-অথবা; ৮. ঞ০-সফররত; ৯৮ -(তার) গণনা পূর্ণ হবে 7712 -দিনগুলোতে ; ০৮1 -অন্য ; ২৩৩. এ পর্যন্ত সেই প্রাথমিক বিধানই বর্ণিত হয়েছে, যা দ্বিতীয় হিজরী সালের বদর যুদ্ধের পূর্বে নাযিল হয়েছিল। এতদসংক্রান্ত পরবর্তী আয়াতের এক বছর পর নাধিল হয়েছে এবং বিষয়বস্তুর সামঞ্জস্যতার জন্য এর সাথে যুক্ত করে দেয়া হয়েছে। ২৩৪. সফর অবস্থায় রোযা রাখা না রাখা সংশ্লিষ্ট ব্যক্তির ইচ্ছা ও বিবেচনার ওপর ছেড়ে দেয়া হয়েছে। নবী (স)-এর সাথে যেসব সাহাবা (রা) সফরে বের হতেন তাদের মধ্যে কেউ কেউ রোযা রাখতেন আবার কেউ কেউ রোযা রাখতেন না ; তবে উভয় দলের কেউ কারো ব্যাপারে কোনো প্রশ্ন তুলতেন না। স্বয়ং রাসূলুল্লাহ (স)-ও সফরে কখনও রোযা রাখতেন আবার কখনও রাখতেন না। কোনো এক সফরে এক ব্যক্তি দুর্বলতা হেতু বেইশ হয়ে পড়লে, তার চারপাশে লোক জড়ো হয়ে গেলো ; রাসূলুল্লাহ (স) জিজ্ঞেস করে জানতে পারলেন যে, সে রোযাদার ছিল। তিনি ইরশাদ করলেন, এটা নেকীর. কাজ নয়। যুদ্ধকালীন অবস্থায় তো তিনি রোযা রাখতে বাধা প্রদান করতেন যাতে শক্রর সাথে যুদ্ধে দুর্বলতা প্রকাশ না পায়। হযরত ওমর (রা) বলেন, আমরা দুবার রাসূলুল্লাহ সে)-এর সাথে রমযানে যুদ্ধক্ষেত্রে গমন করেছিলাম, একবার বদর প্রান্তরে, দ্বিতীয়বার মক্কা বিজয়ের সময় এবং দুবারই রোযা ছেড়ে দিয়েছিলাম । সাধারণ সফরের ব্যাপারে কথা হলো, কতোটুকু দূরত্বের সফরে রোযা ছেড়ে দেয়া যাবে । রাসূলুল্লাহ স)-এর কোনো বাণী থেকে এটা পরিষ্কার নয়, আর এ ব্যাপারে সাহাবায়ে কিরাম (রা)-এর কাজেও পার্থক্য সূচিত হয়েছে। এ ব্যাপারে সঠিক মত হলো, যতোটুকু দূরতু সাধারণ প্রচলনে সফর হিসেবে গণ্য করা হয় এবং যতোটুকু, দূরত্ অতিক্রম করলে মুসাফিরীর অবস্থা অনুভব করা যায় তা-ই রোযা ভাঙ্গার জন্য যথেষ্ট। এ ব্যাপারে একমত্য রয়েছে যে, যেদিন সফর শুরু করা হয়. সেদিনের রোযা রাখা না রাখা ব্যক্তির ইচ্ছাধীন। মুসাফির ইচ্ছা করলে ঘর থেকে খেয়েও বের হতে পারে আর ইচ্ছা করলে ঘর থেকে বের হওয়ার পরও খেয়ে নিতে পারে । সাহারায়ে কিরাম | থেকে উভয় প্রকার আমলই প্রমাণিত। পারা ঃ ২
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।