Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md. Habibur Rahman — Shobde Shobde Al Quran Arabic Bengali Maolana Md Habibur Rahman Part 01
/ ৩২৩
📝 লেখা 📖 পিডিএফ

শা এ তা | দ্বিতীয় শাখা ছিল হযরত ইসহাক (আ)-এর বংশধরদের যারা তার পুন্র নবী ইয়াকৃব (আ)-এর পর থেকে “বনী ইসরাঈল" নামে খ্যাত হয়। এ শাখায় যখন অবনতি ও অবক্ষয় দেখা দেয় তখন প্রথমে ইয়াহুদীবাদ এবং অতপর খৃন্টবাদ জন্মলাভ করে। (গ) হযরত ইবরাহীম (আ)-এর মূল কাজ ছিল মানুষকে আল্লাহ্‌র দিকে আহ্বান জানানো এবং আল্লাহ্র পক্ষ থেকে আগত হিদায়াত অনুসরণে মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবন পুনগঠিন করা। আর এ খিদমতের জন্যই তাকে তৎকালীন বিশ্বের নেতা মনোনীত করা হয়েছিল। তার পরবর্তী সময়ে নেতৃত্বের এ দায়িত্ব তার বংশধরদের মধ্যে ইসহাক ও ইয়াকৃব (আ)-এর সাথে সংশ্লিষ্ট শাখার উপর এসে পড়ে, এদেরকেই বনী ইসরাঈল বলা হয়। এ শাখাতেই আথ্বিয়ায়ে কেরাম জন্মলাভ করতে থাকেন ; এ বংশধারাকেই সঠিক পথের জ্ঞান দেয়া হয়েছিল। বিশ্বের জাতিসমূহকে সঠিক পথে পরিচালনা করার জন্য এদেরকেই দায়িত্ব প্রদান করা হয়েছিল। এটাই ছিল সেই নিয়ামত যে সম্পর্কে আল্লাহ বারবার এ বনী ইসরাঈলকে স্মরণ করিয়ে দিয়েছেন। এরাই হযরত সুলায়মান (আ)-এর সময় বায়তুল মাকদাসকে কেন্দ্র বানিয়েছে। আর এজন্যই যতোদিন তারা নেতৃত্রে আসনে অধিষ্ঠিত ছিল, বায়তুল মাকদাসই ছিল আল্লাহ্‌র দিকে দাওয়াতের কেন্ত্রভূমি আল্লাহ্‌র বান্দাদের কিবলা । (ঘ) ইতিপূর্বেকার দশটি রুকু'তে আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে লক্ষ্য করে তাদের ইতিহাসখ্যাত অপরাধসমূহ এবং কুরআন নাযিলের সময়কাল তাদের অবস্থা যথাযথভাবে বর্ণনা করেছেন। আর তাদেরকে এও বলে দিয়েছেন যে, তোমরা আমার দেয়া সেই নিয়ামতকে চূড়ান্ত অবমূল্যায়ন করেছো । তোমরা শুধু এতটুকুই করোনি যে, নেতৃত্বের হক আদায় করা ছেড়ে দিয়েছো ; বরং নিজেরাও হক তথা সরল পথ থেকে বিচ্যুত হয়েছো । আর এখন তোমাদের মধ্যকার নিতান্ত ক্ষুদ্র একটি অংশ ছাড়া তোমাদের পুরো জাতিই নেতৃত্বের অনুপযুক্ত হয়ে গেছে। (ঙ) অতপর তাদেরকে বলা হচ্ছে যে, ইমামত ইবরাহীম (আ)-এর বীর্যের মীরাসী সম্পত্তি নয় ; বরং তা সত্যিকারের আনুগত্য ও ফরমাবরদারীর ফল। যেহেতু তোমরা নিজেদের কর্তব্য ও দায়িত্ ভুলে যাওয়ার ফলে নেতৃত্বের যোগ্যতা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছো, তাই তোমাদেরকে এ দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো। (চ) সাথে সাথে ইশারা-ইংগিতে এটা বলে দেয়া হয়েছে যে, যেসব অ-ইসরাঈলী সম্প্রদায় মূসা (আ) ও ঈসা (আ)-এর মাধ্যম ব্যবহার করে নিজেদের সম্পর্ক ইবরাহীম (আ)-এর সাথে জুড়ে নিয়েছে, তারাও ইবরাহীম (আ)-এর মত ও পথ থেকে সম্পূর্ণভাবে বিচ্যুত হয়েছে। আর মুশরিক আরবরাও এ থেকে বাদ নেই, যারা ইবরাহীম ও ইসমাঈল (আ)-এর সাথে নিজেদের সম্পর্ক নিয়ে নিজেদের মধ্যে | ॥ অহঙ্কার করে বেড়ায়। তারা শুধুমাত্র জন্ম ও বংশসূত্র নিয়েই বসে আছে, অথচ |] পারা ৪১

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।