টিআমাদের সমাজেও এ জ্ঞান পীর-মুরীদীর ব্যবসা চালানোর হাতিয়ার হিসেবে টিকে ॥ আছে। আর এর সঙ্গে হক-এর চেয়ে বাতিলের মিশ্রণ ঘটেছে অধিক হারে । তাই মানুষের উপর তার প্রভাব সেরূপই পড়েছে যা কুরআন মাজীদে ইরশাদ হয়েছে। যাদু ও মুজিযার পার্থক্য $ নবী-রাসূলদের মুজিযা এবং আওলিয়ায়ে কিরামের কারামত দ্বারা অস্বাভাবিক ও অলৌকিক ঘটনা প্রকাশ পায়। আবার যাদু দ্বারাও বাহ্যিকভাবে অস্বাভাবিক ঘটনা প্রকাশ পেতে দেখা যায়। মৃর্থ লোকেরা এতে বিভ্রান্ত হয়। তাই এতদুভয়ের মধ্যে পার্থক্য জানা থাকা প্রয়োজন। পার্থিব জীবনের সকল ঘটনাই কারণের অধীন। যাদুর মাধ্যমে সৃষ্ট ঘটনাও কারণের অধীন। স্বাভাবিক ঘটনার কারণ জানা থাকাতে আমরা তাকে বিন্বয়কর মনে করি না; কিন্তু যাদুর মাধ্যমে সংঘটিত কারণ দৃশ্যমান নয় বলে আমরা তাকে বিস্ময়কর মনে করি। যেমন কোনো লোক তার হাতের আঙ্গুলের সাথে ভেষজ পদার্থ মেখে তাতে আগুন ধরিয়ে রাখতে পারে। বাহ্যত এটা অস্বাভাবিক ঘটনা ; কিন্তু উল্লেখিত ভেষজ পদার্থের প্রতিক্রিয়া সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে তাদের কাছে এটা বিস্বয়কর বা অস্বাভাবিক ঘটনা বলে মনে হবে না। এর কারণটি অদৃশ্য বলে অজ্ঞ লোকেরা এটাকে অলৌকিক ঘটনা মনে করবে। মুজিযার ব্যাপারটি এর বিপরীত । মুজিযা ও কারামত কোনো কারণের অধীন নয় । এটা আল্লাহ তাআলার কাজ। এতে প্রাকৃতিক কারণের কোনো হাত নেই। ইবরাহীম €(আ) নমরূদের অগ্রিকুণ্ড থেকে হাসতে হাসতে বের হয়ে আসলেন। এটা তার মুজিযা; কিন্তু এতে তার কোনো হাত ছিল না। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, “ইবরাহীমের উপর শাস্তিদায়ক ও শীতল হয়ে যাও।” আল্লাহ্র এ আদেশের ফলে আগুন শাস্তিদায়ক ও শীতল হয়ে গেল। কুরআন মাজীদের বর্ণনা দ্বারাও বুঝা যায় যে, মুজিযা সরাসরি আল্লাহ্র কাজ। যেমন বদর যুদ্ধে রাসূলুল্লাহ (স) এক মুষ্ঠি কঙ্কর নিক্ষেপ করেছিলেন যা সমবেত কাফিরদের সকলের চোখে গিয়ে পড়লো । এদিকে ইংগিত করেই আল্লাহ তাআলা ইরশাদ করেন, “আপনি যে এক মুষ্ঠি কঙ্কর নিক্ষেপ করেছিলেন, প্রকৃতপক্ষে তা আপনি নিক্ষেপ করেননি, বরং আল্লাহই নিক্ষেপ করেছেন।” অর্থাৎ এক মুষ্ঠি কঙ্কর যে সকলের চোখে গিয়ে পড়লো এবং তাতে আপনার কোনো হাত ছিল না। এটা ছিল স্বয়ং আল্লাহরই কাজ। এটা হলো মুজিযা । যাদু ও মুজিযা-কারামতের মধ্যে পার্থক্য করার জন্য অস্বাভাবিকভাবে সংঘটিত ঘটনাটিকে নিম্নের মানদণ্ডে যাচাই করা দরকার। মুজিযা-কারামত এমন ব্যক্তির মাধ্যমে প্রকাশ পায় যারা সৎ, আল্লাহভীরু, নিফলুষ চরিত্রের অধিকারী । পক্ষান্তরে যাদু তারাই প্রদর্শন করে যারা নোত্রা, অপবিত্র ও আল্লাহ্র যিকির থেকে দূরে থাকে। | নবুওয়াত দাবি করে যাদু প্রদর্শন করলে তা প্রতিষ্ঠা লাভ করে না। পক্ষান্তরে | নবুওয়াত দাবি না করে যাদু প্রদর্শন করলে তা পার্থিব জীবনে প্রতিষ্ঠা লাভ করে।
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।