নাম রাখার সুন্নত * নিজের ছেলেদের নাম আব্দুল্লাহ, আজুর রহমান রাখা সুন্নত ৷ কারণ, হুভ্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, আল্লাহ্ৃপাকের নিকট সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান । + যে সকল নামের শুরতে আবদ শব্দ এবং শেষে আল্লাহ তা'আলার ৯৯ নামের যে কোন একটি থাকে এই প্রকারের নাম রাখাও সুন্নত । * আম্বিয়া, আউলিয়াগণের নামের অনুরূপ নাম রাখাও উত্তম । যে সকল নামের মধ্য শেরেক পাওয়া যায় যেমন- আব্দুনুবী, আব্দুর রসুল ইত্যাদি এ ধরনের নাম কখনও রাখবে না। আর যে সকল নামের অর্থ উত্তম নয় সে প্রকারের নামও রাখবে না।. * হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট যদি কারো নাম অপছন্দ হতো তবে তিনি তার নাম বদলে দিতেন । যেমন কোন একজন মহিলা হুজুর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম জিজ্ঞাসা করলেন। সে বললো আমার নাম আছিয়া । তখন হুজুর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার নাম জামিলা রাখলাম । * মেয়েদের নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বিবি, মেয়ে এবং অন্যান্য নেক বিবি যেমন- মরিয়ম, আছিয়া ইত্যাদি নামের অনুরূপ রাখবে । পুরুষের নামে যেমন শুরুতে আবদ শব্দ এবং শেষে আল্লাহ তা'আলার কোন নাম হওয়া উত্তম, তেমনি মেয়েদের নামের শুরুতে আমাত শব্দ একান্তই প্রশংসনীয় যেমন- আমাতুল্লাহ, আমাতুর রহয়ান ইত্যাদি । আজকাল মুসলমানগণ মুসলমানী নাম ছেড়ে বিধ্মীদের নাম পছন্দ করে নিয়েছে। এটা বড়ই লজ্জার কথা। মুস £) তিশা রাতে হলে জনুবদিক কক গহ বুয্মাদা তামা বৃত্তিকাযাকিদেখন। WwWwiislamfind.wordpress.com
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।