পাত্র ব্যবহারের সুন্নত * ঘুমাবার পূর্বে ঘরের সমস্ত বাসনপত্র ঢেকে রাখবে। কোন পাত্র খোলা রাখবে না। বাসনপত্র ঢাকার কিছু না থাকলে একটা কাঠের টুকরা বিসমিল্লাহ পড়ে পাত্রের উপর রেখে দিবে। বাসনপত্র খোলা রাখলে বিভিন্ন রোগের আশংকা থাকে এবং শয়তান সুযোগ পেয়ে যায়। ' * হাদীছ শরীফে আছে বৎসরের যে কোন এক রাত্রে রোগ জীবাণুর প্রভাবকারী বাতাস প্রবাহিত হয়। যদি সে বাতাস উম্মুক্ত পাত্রসমূহে লেগে যায়, ঢাহলে সে পাত্র ব্যবহার করলে রোগ মহামারী আকারে বিস্তার লাভ করে। সেজন্য বাসনপত্র কলস ইত্যাদি অবশ্যই ঢেকে রাখবে । | বিছানার সুন্নত ঘুমাবার পূর্বে কাপড় বা চাদর দ্বারা বিছানা ঝেড়ে নিবে। * নিমুবর্ণিত জিনিসগুলোর উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন ও শুইতেন। (ক) খেজুর পাতার তৈরী মাদুর । (খ) কাপড়ের বিছানা । (গ) চাটাই (ঘ) মাটি এবং চৌকী । ঘুমানোর পূর্বে কুরআন শরীফের কিছু সূরা, আয়তুল কুরসী, চার কুল, সূরা ফাতেহা ও দরূদ পাঠ করে নিবে। সবগুলো সম্ভব না হলে অন্ততঃ দু'একটি সূরা অবশ্যই পড়ে নিবে। এ আমল দুনিয়া ও আখেরাতের সৌভাগ্যের উপায়। ঘুমন্ত অবস্থায় কোন খারাপ স্বপ্ন দেখলে ঘুম হতে জাগা মাত্রই আউযুবিল্লাহ পড়ে বামদিকে থুথু ফেলে পাশ বদলিয়ে ঘুমাবে । ভীতিপ্রদ স্বপ্নের ব্যাখ্যা জানতে হলে আমার সংকলিত তাবীরে ছাদেক অথবা স্বপ্ন সম্পর্কিত হাদীছ শরীফ দেখে নিবে। * ঘুমানোর পূর্বে প্রথমে আমানতু বিল্লাহি ও কালেমা তায়্যেবা পড়ে নেয়া উত্তম । * ওযুর সহিত ঘুমানো সুন্নত । * শোয়ার সময় ডান কাত হয়ে ডান হাত গালের নিচে রেখে ঘুমানো সুন্নত । * ঘুমানোর পূর্বে ও দু'আ পড়া সুন্নত ৷ lS Sgt dill * শিয়র উত্তর দিকে হলে উত্তম । কেননা তখন মুখমন্ডল কেবলার দিকে থাকবে । WwWwi.islamfind.wordpress.com
— Page 69 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.