ফিকহুল হাদীস ও গুলজারে সুন্নত PDF
/ ৮৭
📝 লেখা 📖 পিডিএফ

বাসস্থানের সুন্নত . * রাত্রে ইশার নামাযের পর ঘরে এসে কাঠের খিল বা শিকল দ্বারা ঘরের দরজা বু করে দিবে। * ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ পড়ে নিবে। বিসমিল্লাহর বরকতে শয়তান ঘরে ঢুকতে পারবে না। * ওযু করে ঘুমানো এবং ঘুমানোর পূর্বে প্রত্যেক চোখে তিনবার সূরমা লাগানে সুন্নত । কথাবার্তার সুন্নত * ইশার নামাযান্তে অযথা গল্প গুজব করা নিষেধ । এতে ফজরের নামায কাযা হয়ে যেতে পারে। এজন্য ঘুমিয়ে পড়া উচিত। তবে ওয়াজ নসীহত, ব্যবসা বা চাকুরীর কারণে জাগ্রত থাকতে নিষেধ নেই। বাতি ব্যবহারের সুন্নত * রাত্রে ঘুমানোর সময় বাতি নিভিয়ে দিবে, জ্বালিয়ে রাখবে না। কেননা এতে দুর্ঘটনা ঘটার আশংকা থাকে । চুলার আগুনও নিভিয়ে দিবে, জ্বালিয়ে রাখবে না। , * বিশেষ প্রয়োজনে ডিম লাইট বা হারিকেন জ্বালিয়ে. রাখতে পারে। কিন্তু বিনা প্রয়োজনে এ-ও ঠিক নয়। টীকা +$ সমস্ত ওলামায়ে কেরামের মতে হুক্কা ও ধূমপান করা মাকরূহ । কেননা, এতে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় এবং কলিজা হৃদয় ইত্যাদি দঞ্ধ হয়। এজন্য ধূমপান ছেড়ে দেয়াই উত্তম । আর যদি কেউ হুক্কা ছাড়তে একান্ত অপারগ হয়, তবে দিনে কয়েক বার হুক্কার পানি বদলিয়ে নিবে যাতে হুক্ধার পানি নাপাক হতে না পারে ও পঁচেনা যায়। কেননা এ ধরনের হুক্কা পান করা হারাম ৷ ঘুমানোর সময় হুক্ধা দূরে রাখবে। হুক্কা পান করতে করতে ঘুমাবে না। কারণ, এতে শরীর ও মনের মারাত্মক ক্ষতি হতে পারে। ঘুমানোর পূর্বে মেসওয়াক করে মুখ ধুয়ে ঘুমানো উচিত । মাজালেছুল আবরার নামক কিতাবে ধূমপানের অপকারিতা বিস্তারিতভাবে বর্ণনার পর ধূমপান হারাম হওয়ার বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে। যেমন * (ক) ধূমপান একেবারেই অলাভজনক কাজ বা খেল তামাশা । এ সবই হারাম । * (খ) ধূমপান স্বাস্থ্যের'জন্য ক্ষতিকর । আর ক্ষতিকারক জিনিসও শরীয়তের দৃষ্টিতে হারাম । * (গ) ধূমপানে অপচয় ও সম্পদ নষ্ট হয় এ-ও হারাম । * (ঘ) ধোয়া আগুন হতেই সৃষ্টি হয় আর আগুন পান করা হারাম সুতরাং ধূমপানও হারাম । . ন * কালামেপাকে আছে যে, কিয়ামতের পূর্বে আসমান হতে সৃষ্ট ধোয়া সমস্ত মানুষকে বেষ্টন করে নিবে এবং যে জিনিস দ্বারা আযাব দেয়া হয়ে থাকে তা ব্যবহার করাও হারাম। WwWwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।