ফিকহুল হাদীস ও গুলজারে সুন্নত PDF
/ ৮৭
📝 লেখা 📖 পিডিএফ

ফিক্হুল হাদীছ ও গুলজারে সুন্নত ৬৩ ত্র ৪ যারা মৃত্যু ইত্যাদির শোকে পীড়িত বা খাবার বিমুখ হয় তাদের জন্য তাদের তীয় প্রতিবেশীদের খাবার তৈরী করে পাঠানো সুন্নত। তবে তাতে কৃত্রিমতা ও ধাতিলিন্সা ও প্রতিদান বিনিময় যা বর্তমানে চলছে তা খুবই নিন্দনীয় ও নিষিদ্ধ৷ ছওয়াব হাসিল করা উচিত। এ খাবার শুধু তাদেরই জন্য হবে যারা মৃতব্যক্তির কাজকর্ম ও দুঃখ বেদনায় পীড়িত থাকবে । এমন নয় যে গোষ্ঠী ও দলের সকলকে খাওয়াতে হবে। তাছাড়া এরূপ ধারণা করাও মুর্খতা যে মৃত ব্যক্তির ঘরে তিনদিন পর্যন্ত রান্নাবান্না করা জায়েয নেই বা কুলক্ষণ ও অশুভ । 0 হাদীছ £ হযরত আবব্দুল্লাহ ইবনে জাফর (রাযিঃ) বর্ণনা করেন, জাফর (রাযিঃ)-এর শহীদ হওয়ার সংবাদ এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (নিজ পরিবারের লোকদের) বললেন, জাফর-এর পরিবার পরিজনের জন্য খাবার প্রস্তুত কর। কেননা তাদের এমন সংবাদ এসেছে যা তাদের বিমুখ করে দেবে। অর্থাৎ জাফর (রাযিঃ)-এর মৃত্যুর খবর এসেছে যার শোক ও যাতনায় লিগ্ত হয়ে তাদের খানা পিনার আয়োজনের কথা মনে থাকবে না। (আবু দাউদ তিরমিযী, ইবনে মাজাহ) প্রশ্-১৩১। মানুষের নিজেকে তুচ্ছজ্ঞান করা ও কুকর্মের প্রতি লক্ষ্য করে. নিজেকে নিশ্চিত দোযখী মনে করা ছওয়াবের কাজ ও রহমতের অসীলা না নিন্দনীয়? উত্তর £ এ রকম নিশ্চিত বিশ্বাস করা নিন্দনীয় । নিজ কৃতকর্মের প্রতি লক্ষ্য রেখে আল্লাহর ক্রোধের ভয় করবে এবং তার রহমতের অসীলায় মুক্তি লাভের আশা রাখবে । হাদীছ-১ £ হযরত আনাস (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুবকের মৃত্যুর সময় তার নিকটে উপস্থিত হলেন এবং জিজ্ঞাসা করলেন, কি অবস্থা? সে বলল, আল্লাহর নিকট (মুক্তির) আশা রাখি এবং নিজ গোনাহের (শাস্তির) ভয় করছি। তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যে মুমিনের অন্তরে এমতাবস্থায় (মৃত্যুর অবস্থায়) এ দুটি (ভয় ও আশা) একত্ৰিত হয়, আল্লাহ তা'আলা তাকে সে যা আশা করে তা দান করেন এবং সে যা থেকে ভীত হয়, তা থেকে তাকে রক্ষা করেন। (তিরমিযী ও ইবনে মাজাহ) হাদীছ-১ £ হযরত জাবির (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মৃত্যু বরণ করলে আল্লাহর প্রতি সুধারণা রেখে মৃত্যু বরণ করা উচিত । (অর্থাৎ এ আশা রাখবে যে, আল্লাহ তা'আলা নিজ রহমতে ভাল ব্যবহার করবেন) (মুসলিম) প্রশু-১৩২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কি কথা উচ্চারণ ? উত্তর ৪ সর্বশেষ যে কথা তিনি উচ্চরণ করেছিলেন, তা ছিল- PRE EEET (অর্থাৎ হে আল্লাহ! আমি মহান বন্ধুকে বেছে নিলাম) আল্লাহ তা'আলা তাকে দুনিয়াতে WwWwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।