ফিকহুল হাদীস ও গুলজারে সুন্নত PDF
/ ৮৭
📝 লেখা 📖 পিডিএফ

আছে। বিশেষ করে কোন ভাল কাজের শেষ পর্যন্ত পৌহবার জন্য এবং কারে৷ সাক্ষাতের আকাংক্ষা করাও জায়েয আছে। বিশেষ করে নেককার লোকদের সাক্ষাতের আকাংক্ষা করা ও সুন্নত এবং কামিয়াবীর উপায় । I SAAS bl oh (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একবার কোথাও) একদল সৈন্য পাঠালেন । এতে আলী (রাযিঃ)ও শরীক ছিলেন। উম্মে আতিয়্যা (রাযিঃ) বলেন, (কিছুকাল পর) আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম তিনি হাত উঠিয়ে রেখেছেন এবং তাকে এ দো'আ করতে শুনলাম হে আল্লাহ, তুমি আলীর অবয়ব না- দেখানো পর্যন্ত আমাকে মৃত্যুদান করো না (অর্থাৎ আলী (রাযিঃ)-এর ফিরে আসা পর্যন্ত আমি জীবিত থাকি) । (তিরমিধী) প্রশ্-১২৩। চিকিৎসা ও সংযম কি জায়েয আছে? তাওয়াক্‌কুলের পরিপন্থী হওয়ার কারণে দোষনীয় নয়তো? উত্তর ৪ দুনিয়া যেহেতু কার্যকারণ সম্পর্কের স্থান, সে কারণে ওুষধ চিকিৎসার মাধ্যমে আল্লাহ্‌ তা'আলার নিকট আরোগ্য কামনা করা তাওয়াককুলের পরিপন্থী নয়। যেসব বস্তুতে কুফল হয় সেগুলো থেকে বিরত থাকা প্রয়োজন চিকিৎসা হোক বা না হোক সব সময় আল্লাহর প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখা জরুরী। কেননা, প্রতিক্রিয়া শক্তিদানকারী এবং চিকিৎসার পর আরোগ্য দানকারীও.তো আল্লাহ-ই ৷ খারাপ বস্তুসমূহ থেকে বিরত থাকার পরেও খারাপ পরিণতি থেকে রক্ষা করাও তারই কাজ । হাদীছ-১ £ উসামা ইবনে শারীক (রাযিঃ বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়ে বসে গেলাম তখন তার (রাসুলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লাম) সকল সাহবা চুপ করে বসে ছিলেন। এমন সময় এদিক সেদিক থেকে গ্রাম্য ও বেদুঈন লোকেরা এল এবং আরয করল, হে আল্লাহর রাসূল! আমরা কি চিকিৎসা করব? তিনি (রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, হ্যা, চিকিৎসা কর। কেননা, আল্লাহ্‌ তা'আলা বার্ধক্য ব্যতীত এমন কোন রোগ সৃষ্টি করেননি, যার ওুযধ সৃষ্টি করেননি । সে রোগের ওুষধ যদি স্থানমত প্রযুক্ত হয়, তাহলে অসুস্থ ব্যক্তি আল্লাহর হুকুমে আরোগ্য লাভ করে। . (আবু দাউদ, তিরমিযী, আহমদ, বুখারী) হাদীছ-২ ঃ উম্মে মুনযির (রাযিঃ) (আনসারী মহিলা) বর্ণনা করেন, আমাদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, সঙ্গে আলী (রাযিঃ)ও ছিলেন। তিনি: কাঁদি তখন রোগে শীর্ণ ও দুর্বল হয়ে গিয়েছিলেন। আমাদের এখানে খেজুরের ; WwWwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।