i ফিক্হুল হাদীছ ও গুলজারে সুন্নত | উত্তর $ যদি সে ব্যক্তির অংশ প্রাপ্য থাকে, তাহলে তা উঠিয়ে.রাখা জরুরী। আর য় তার প্রাপ্য অংশ না হয়, তাহলে তার অংশ উঠায়ে রাখা জায়েয আছে, ওয়াজিব নয়। : হাদীছ £ হযরত মাখরামার (রাযিঃ) পুত্ৰ মাসউদ (রাযিঃ) বৰ্ণনা করেন, S করছিলেন কিন্তু আমার পিতা মাখরামা (রাযিঃ)কে একটিও দিলেন না। আমার গিত বললেন, বৎস, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট নিয়ে চল। আমি তার সাথে গেলাম. (হুজরা শরীফের দরজায় পৌছে) আমার পিতা বললেন, তুমি ভিতরে যাও এবং হযরতকে আমার নিকট ডেকে আন। আমার ডাকে ও সংবাদে তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এলেন এবং সে কাবাগুলির মধ্যে তার অংশে যেটি পড়েছিল সেটি আমার পিতকে দিয়ে বললেন, হে মাখরামা' আমি তোমার জন্য উঠিয়ে রেখেছিলাম । অতঃপর তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমার পিতার দিকে তাকালেন এবং তার চেহারায় আনন্দের চিত্র দেখে বললেন, এখন মাখরামা সন্তুষ্ট হও। (বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ, আবু দাউদ) প্রশ্ব-১১৩। কুস্তি লড়াই করা জায়েয আছে কিনা? মুসলমানকে কষ্ট দেয়া হয় মনে করে এটাকে নাজায়েয বলা যাবে কিনা? . উত্তর ৪ কুস্তি যেহেতু পরস্পরের শত্রুূতাবশতঃ বা কষ্ট দেয়ার জন্য হয় না বরং শক্তি বৃদ্ধির একটি অনুশীলন ও বিষয় এবং উভয় পক্ষের সন্তষ্টিতে হয়ে থাকে, যে কারণে জায়েয । অবশ্য শরীরের যে স্থান আবৃত রাখা ফরয তা অনাবৃত করা (যেরূপ আজকাল প্রচলন আছে) হারাম ৷ হাদীছ $ মুহাম্মদ ইবনে আলী (রুকানার পৌত্র) বলেন, (আমার দাদা) রুকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে কুন্তি লড়লে তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রুকানাকে কুপোকাত করেছিলেন। (অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চীৎ করে ফেলে দিলেন এবং জয়ী হলেন) । | - j (আৰু দুউদ) প্রশ্ব-১১৪। উট, ঘোড়া ইত্যাদির দৌড় প্রতিযোগিতা করানো জায়েয আছে কি না? উত্তর 8 জায়েয আছে তবে হারজিতের উপর উভয় পক্ষের থেকে কোন শর্ত যেননা থাকে। হয়তো কোন পক্ষেই শর্ত থাকবে না নতুবা এক পক্ষ থেকে শর্ত থাকবে। যেমন জায়েদ বলবে যে, যদি আমার ঘোড়া পিছিয়ে থাকে তাহলে আমি অন্য ঘোড়াওয়ালাকে পঞ্চাশ টাকা দান করব। অগ্রগামী ঘোড়ার জন্য যদি তৃতীয় কোন ব্যক্তি পুরস্কার নির্ধারণ করে তাহলেও জায়েয আছে। কিন্তু বর্তমানে যেভাবে শর্ত করা হয় অর্থাৎ উভয় পক্ষ থেকে প্রতি ব্যক্তি বলবে যে, যার ঘোড়া অগ্রগামী হবে তাকে এ পরিমাণ পুরস্কার দেয়া হবে তা নিষিদ্ধ ও নাজায়েয । হাদীছ-১ $ হযরত ইবনে ওমর (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযমারকৃত ঘোড়াগুলোর দৌড় প্রতিযোগিতা দিলেন হায়ফা থেকে WwWwiislamfind.wordpress.com
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।