ফিক্হুল হাদীছ ও গুলজারে সুন্নত gs প্রশ্ন-১০৬ ৷ একটি ঘোড়া বা একটি খচ্চরের উপর দু'জন আরোহী হওয়া জায়েয আছে কি? উত্তর 8 পশু সুহু সবল হলে দু'জন আরোহী হওয়া জায়েয আছে। আর দুর্বল অসুস্থ পশ্ডর উপ্ঢর শক্তির অতিরিক্ত বোঝা চাপানো যুলুমের শামিল। পশু যদি সবল হয় অথবা আরোহী খুব হালকা হয়.তাহলে তিনজন আরোহী হলেও কোন দোষ নেই । হাদীছ-১ $ হযরত বারীদা (রাযিঃ) বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লান্নাহ আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় আরবী গাধার উপর চড়ে এক ব্যক্তি তার নিকট এল এবং আরয করল, হে আল্লাহর রাসূল! (আপনিও) আরোহন করুন। সে নিজে পিছিয়ে গেল (অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য সামনে জায়গা ছেড়ে দিয়ে নিজে বাহনের পিছনের দিকে পিছিয়ে গেল) তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন না, তুমি তোমার বাহনের পিঠের বেশী অধিকারী অর্থাৎ বাহনের সামনের দিকটা যা আরোহীর জন্য খুবই অনুকূল তা তোমার হক । তুমি পিছিও না। অবশ্য তুমি যদি অনুমতি দাও তাহলে পিঠের উপর আমিও আরোহন করতে পারি। সে বলল, নিশ্চয়ই আমি পিঠটি আপনার জন্য দিচ্ছি। একথা শুনে তিনি আরোহন করলেন। (তিরমিযী, আবু দাউদ) হাদীছ-২ ঃ হযরত আব্দুল্লাহ ইবনে জাফর (রাযিঃ) (আলী (রাযিঃ)-এর ভাতিজা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে ফিরতেন তখন লোকেরা আমাদের শিশুদের অভ্যর্থনার জন্য নিয়ে যেতেন। যে সবার আগে পৌঁছত তাকে তিনি তার সামনে চড়িয়ে নিতেন । অতঃপর হাসান বা হুসাইনকে নিয়ে গেলে তিনি তাকে পিছনে বসিয়ে নিলেন। আমরা এ অবস্থায় (এক পশুর উপর তিন আরোহী) মদিনায় প্রবেশ করতাম । (আবু দাউদ শরীফ) প্রশ্ন-১০৭। ঘোড়া ইত্যাদি বাহনের পশুকে বেত ইত্যাদি মেরে চালানো জায়েয আছে কিনা? উত্তর £ যদি সামর্থ থাকা সত্বেও চলতে আলসেমী করে তাহলে মামুলীভাবে মারা জায়েয আছে। কিন্তু মাথায় প্রহার করবে না। শক্তির চেয়ে বেশী বোঝা চাপিয়ে বা দুর্বল পশুকে অনর্থক মারা এবং নির্দয়ভাবে প্রহার করা যুলুমের শামিল ও কঠোর নিষেধ । হাদীছ £ হযরত জাবের (রাযিঃ) এক সফর থেকে ফেরার সময়কার ঘটনা সম্পর্কিত এক দীর্ঘ হাদীছে বর্ণনা করেন, আমার উট চলতে চলতে দাড়িয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের একটু শক্ত হয়ে বস । (এই বলে) তিনি একটি বেত মারলেন। এতে উট লাফিয়ে পড়ল (এবং সকল আলসেমী কেটে গেল। সে দুত চলতে লাগল) (বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ) প্রযন-১০৮ ৷ অন্ধ ব্য AAS SHL I জু লা
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।