ফিকহুল হাদীস ও গুলজারে সুন্নত PDF
/ ৮৭
📝 লেখা 📖 পিডিএফ

৫২ ফিক্হুল হাদীছ ও গুলজারে সুন্নত A হাদীছ £ হযরত শিফা (রাযিঃ) বর্ণনা করেন, আমি হযরত হাফসা (রাযিঃ)-এর নিকট বসা ছিলাম । ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লাম এলেন এবং বললেন! যে, তাকে (হাফসাকে) লালদানার মন্ত্র শিখিয়ে দাওনা কেন? যেমন তাকে লেখা শিক্ষা ' দিয়েছো? (আবু দাউদ শরীফ) : bE nD as i MLL DO এগিয়ে গিয়ে সাক্ষাত করা জায়েয আছে কি না? উত্তর £ জায়েয এবং সুন্নত । হাদীছ £ হযরত সায়ের ইবনে ইয়াযিদ (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সল্লাল্াহ আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধ থেকে ফিরলেন তখন আমরা আমাদের শিশুদেরসহ ছানিয়াতুল বিদা পর্যন্ত তার (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সাক্কাতের জন্য গিয়েছিলাম । (বুখারী, আবু দাউদ, তিরমিযী) প্রশ্-১০৪ ৷ মোয়ানাকা বা কোলাকুলি .করা জায়েয আছে কিনা? উত্তর £ নিঃসন্দেহে, দীর্ঘকাল পর সাক্ষাতের বা দূরের সফর থেকে ফিরে আসার সময় এটি সুন্নত ও মোস্তাহাব হাদীছ-১ £ হযরত শাবী (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাফর ইবনে আবু তালেব (রাযিঃ)'এর সাথে সাক্ষাত করলেন, তখন তাকে জাপটে ধরলেন (অর্থাৎ মুয়ানাকা করলেন) এবং দু চোখের মাঝখানে চুম্বন করলেন। (আৰু দাউদ শরীফ) হাদীছ-২ £ হযরত আয়েশা (রাধিঃ) বর্ণনা করেন, জায়েদ ইবনে হারিছা (রাযিঃ) এসে দরজায় করাঘাত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় অর্থাৎ চাদর টানতে টানতে খালি গায়ে দাড়িয়ে গেলেন এবং জায়েদ (রাযিঃ)-এর সাথে মোয়ানাকা করলেন ও কপালে চুম্বন করলেন। আল্লাহর শপথ! আমি তাকে এ ঘটনার আগে বা পরে কখনও খালি গায়ে দেখিনি অর্থাৎ তিনি সর্বদা লুঙ্গীর উপর চাদর গায়ে দিয়ে থাকতেন। এমন কখনও দেখিনি যে, তিনি শুধু লুঙ্গী পরে উর্ধাঙ্গ খোলা রেখে বসে থাকছেন বা বাইরে গেছেন। অবশ্য গোসল ইত্যাদির জন্য কখনও চাদর খুলে থাকলে তার উল্লেখ নেই । (তিরমিযী শরীফ) প্রশ্-১০৫। কোন সাক্ষাতকারী বা মেহমানকে বিদায় দেবার সময় বাড়ী থেকে বাইরে পর্যন্ত তার সাথে যাওয়া বা সফরে উদ্যত ব্যক্তিকে শহর থেকে বাইরে বা কিছুদূর পর্যন্ত পৌছে দেওয়া কিরূপ? উত্তর £ দু'টি কাজই সুন্নত ও মুস্তাহাব। হযরত ওমর (রাযিঃ) ও অন্যান্য সাহাবা (রাযিঃ) এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে সফরে রওয়ানা করার সময়ে কিছুদুর পর্যন্ত সঙ্গে যেতেন। হাদীছ £ হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন যে, মেহমানের সাথে ঘরের দরজা ' পর্যন্ত বের হওয়া সুন্নত অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতেন । (ইবনে মাজাহ) WwWwiislamfind.wordpress.com

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।