-১০০। বায়আতের সময় মুরশিদের হাতে পুরুষেরা যেমন হাত দেয় গন দেরও কি তেমনি হাত দেওয়া উচিত নাকি মৌখিক বায়আত থে? Ll উত্তর $ বায়আাতের সময় হাতে হাত দেওয়া শরীয়ত ও তরীকতের নিয়ম কানুন অনুসারে কোন জরুরী বিষয় নয়। পুরুষের ক্ষেত্রেও মৌখিক বায়আত যথেষ্ট হতে পারে, তবে হাতে হাত রাখা পুরুষের জন্য সুন্নত । গায়রে মাহরাম স্ত্রীলোকের হাত ছোঁয়া সম্পূর্ণ নাজায়েয ও হারাম মুর্খ পীরেরা যারা এরূপ করে তারা মারাত্মক গোনাহগার হয়। হাদীছ-১ ঃ হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, আল্লাহর শপথ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের থেকে শুধু মাত্র সে ওয়াদাই নিতেন যা আল্লাহ্ তা'আলা আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাত কখনও (বায়আতের সময়) কোন মহিলার হাত স্পর্শ করেনি। তিনি যখন তাদের থেকে বায়আত (অর্থাৎ নিয়মানুযায়ী অঙ্গীকার) নিতেন তখন মৌখিকভাবে শুধু বলে দিতেন যাও আমি তোমাদের বায়আত করে নিলাম । (বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ) হাদীছ-২ £ হযরত উমায়মা বিনতে রুকায়কা (রাযিঃ) বর্ণনা করেন, আমি আমার কতিপয় আত্মীয়া মহিলাসহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট বায়আত হলাম এবং আরয করলাম, হে আল্লাহর রাসূল! আমাদের সাথে হাত মিলিয়ে নিন। তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আমি মহিলাদের সাথে হাত মিলাই না। আমি শত মহিলা থেকে তেমনি মৌখিক বায়আত গ্রহণ করে থাকি যেমন একজন মহিলা থেকে গ্রহণ করে থাকি । (মুয়াত্তা, তিরমিযী, নাসাঈ) প্রশ্ন-১০১। কোন কোন হাদীছে এবং মনীষীদের উক্তিতে নীরবতার খুব প্রশংসা কর! হয়েছে। আবার জনকল্যাণকর ও সৎ বাক্যালাপেরও অনেক ছওয়াবের কথা বর্ণিত আছে। এখন আপনি বলে দিন কোনটি উত্তম ও অধিক ছওয়াবের কাজ? উত্তর £ নীরবতার চেয়ে আল্লাহর যিকির এবং সৎ বাক্যালাপের যাতে অন্যের উপকার হয় অনেক বেশী ছওয়াব: আছে। হাঁদীছ ৪ হযরত আবু যর (রাযিঃ) মসজিদে একাকী বসেছিলেন। হাতান (রাষিঃ) তাকে জিজ্ঞাসা করলেন, জনাব একাকী বসে আছেন কেন? আবু যর (রাযিঃ) বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, খারাপ সাথীর চেয়ে নির্জনতা উত্তম, ভাল সাথী নির্জনতার চেয়ে উত্তম, ভাল কথা বলা খারাপ কথা বলার চেয়ে উত্তম, খারাপ কথা বলার চেয়ে নীরবতা উত্তম । (বায়হাকী) প্রশ্-১০২। শ্রী লোকদের লেখা শিক্ষা দেওয়া জায়েয আছে কি না? উত্তর £ঃ কোন কোন আলেম কল্যাণ চিন্তায় এটি নাজায়েয বলেছেন কিন্তু বিশুদ্ধ ও মজবুত মত হল জায়েয ও দোরন্ত আছে। WwWwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।