ফিকহুল হাদীস ও গুলজারে সুন্নত PDF
/ 87
📝 Text 📖 PDF

রাথা হয়েছে। তথাপি যথাসম্ভব এমন কোন কিছু করিনি যাতে প্রাথমিক দৃষ্টিতেই ধরা পড়ে যাই । তরজমা শান্দিক করা হয়েছে। তবে বাকবিধির খেলাপ করা হয়নি। ব্যাখ্যা বিশ্লেষণ, সুনিরদিষ্টকরন যা কিছু করা হয়েছে তা হাদীছের বিভিন্ন বর্ণনা বা হাদীছের ভাষ্য কিতাবসমূহের (আইনী, ফাতহুল বারী, নবভী; মিরকাত, লুমুআত ইত্যাদি) উপর দৃষ্টি রেখেই করা হয়েছে। প্রশ্সমূহের উপর বেশীর ভাগ ক্ষেত্রে এসব কিতাব থেকে অথবা ফিকাহর অতি প্রচলিত কিতাবসমূহ যেমন হিদায়া, দুররে মুখতার, শামী ইত্যাদি থেকে নেয়া হয়েছে। নির্ভরযোগ্যতা বৃদ্ধি ও বরকতের জন্য ভাল মনে করে প্রতিটি হাদীছ বর্ণনাকারী সাহাবীর নামে শুরু করা হয়েছে এবং শেষে হাদীছটির সংকলক বা কিতাবের নাম লিখে দেয়া হয়েছে। কোন কোন হাদীছ সিহাহ সিত্তার বাইরের হলেও তা এমন কিতাবের যার উপর উলামায়ে কেরাম আস্থা জ্ঞাপন করেছেন এবং মিথ্যাচার ও বানোয়াটের অভিযোগ থেকে মুক্ত মনে করেছেন। শুধু মারফু (নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উক্তি বা কর্ম, সাহাবী বা তাবেয়ীর উক্তি যা কর্ম নয়) হাদীছ উল্লেখ করা হয়েছে। কোথাও কোথাও একাধিক হাদীছ উল্লেখ অনর্থক মনে করবেন না। বরং একটু চিন্তা করে দেখুন । তাহলে অধম সংকলক যে কল্যাণের কথা চিন্তা করে একাধিক হাদীছ একত্রিত করেছে, তা বুঝতে পেরে আপনার মন স্থির হবে। সকল মাসায়েল ও সকল হাদীছ এখানে আনা হয়নি। শত শত কিতাবেও তা সম্ভব নয় শুধুমাত্র সেসব হাদীছ ও মাসায়েল আনা হয়েছে যার প্রতি মানুষের আগ্রহ ও যেগুলোর মধ্যে নতুনত্ব আছে যাতে পাঠকদের মন ঘাবড়ে না যায়। সাধারণভাবে হাদীছের তরজমা দেখে যে ভুল বুঝার আশংকা থাকে হাদীছের সাথে ফিকাহের মাসায়েল থাকায় সে আশংকা দূর হবে। সকলের উপযোগী করে তুলতে আমি চেষ্টায় ক্রুটি করিনি। এরপর উপকারী করা ও কবুল করা আল্লাহ তা'আলার ইচ্ছা। ly aK ys ale UL YY ys Ly abil CLAY Ya ol © 33 Ab NS de 0 mall Ul hy ll ous ss! - সাইয়েদ আসগার হুসাইন WwWwi.islamfind.wordpress.com

— Page 5 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.