8৮ ফিক্হুল হাদীছ ও গুলজারে সুন্নত হাদীছ-২ ৪ হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম-এর পবিত্র স্ত্রীগণ নিজেদের মাথার চুল এতটা কাটতেন যে, ওয়াফরার মত হয়ে যেত । (ওয়াফরা এ চুলকে বলে যা কানের লতি পর্যন্ত এসে যায়। উদ্দেশ্য চুল খুব ছোট মনে হত । এ অর্থ নয় যে, মাত্র কান পর্যন্তই থেকে যেত ।) (আৰু দাউদ, নাসাঈ, মুসলিম) প্রশ্-৯৪। বুক, পিঠ ইত্যাদি স্থানে যে পশম হয় তা মুন্ডানো এবং পরিস্কার করা জায়েয আছে কি না রেখে দেওয়া জরুরী? নাভির নীচের চুল কোন আধুনিক ওুঁষধ দ্বারা পরিস্কার করা কি ঠিক? উত্তর ৪ পুরো শরীরের পশম পরিস্কার করা জায়েয আছে । মুন্ডিয়ে বা কোন ওঁষধের দ্বারা নাভির নীচের পশম পরিস্কার করা পুরুষের জন্য উত্তম । তবে কোন ওষধ্ের দ্বারা বা পাউডার ইত্যাদির দ্বারা পরিস্কার করাও নিঃসন্দেহে জায়েয আছে । স্ত্রীলোকদের জন্য মুন্ডান জায়েয আছে। তবে অন্য উপায়ে পরিস্কার করা উত্তম । হাদীছ $ হযরত উম্মে সালমা (রাধিঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীরে চুনা লাগাইতেন তখন শরীরের নীচের অংশ থেকে শুরু করে (অর্থাৎ যে পর্যন্ত আবৃত রাখা ফরয) নিজে লাগাতেন। অতঃপর অবশিষ্ট শরীরে তার স্ত্রীগণ লাগিয়ে দিতেন। (ইবনে মাজাহ) প্রশ্ব-৯৫। স্ত্রীলোকদের মেহেদী দিয়ে হাত রাঙ্গানো জায়েয আছে কি না এবং কোন চিকিৎসা হিসাবে পুরুষেরা হাত পা বা কোন অঙ্গে মেহেদী লাগাতে পারে কি? উত্তর $ স্ত্রীলোকদের জন্য মেহেদী লাগানো খুবই সুন্দর ও মুস্তাহাব এবং চিকিৎসা হিসাবে পুরুষেরও মেহেদী ব্যবহার জায়েয আছে। হাদীছ-১ £ হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, পর্দার আড়াল থেকে এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি একটি পত্র (বা লিখিত কিছু) বাড়িয়ে দিল (যেন তিনি নিয়ে দেখেন) । তিনি রংহীন হাত দেখে নিজের হাত টেনে নিলেন এবং বললেন, জানিনা পুরুষের হাত না মহিলার হাত । সে বলল, স্ত্রীলোকেরই হাত । তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যদি মহিলা হত তাহলে নিজের আঙ্গুল মেহেদীতে রঙ্গিয়ে নিত । (আবু দাউদ শরীফ) হাদীছ-২ ঃ হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, মহিলাদের হাতে মেহেদী বা অন্য কোন রং না থাকা অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। (বায়হাকী) হাদীছ_৩ ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মুক্তিপ্রাপ্তা বাদী সালমা (রাযিঃ) বর্ণনা করেন, তার (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কোন কাটা বা আঘাত লাগলে তিনি তার উপর মেহেদী লাগিয়ে দিতেন। (ইবনে মাজাহ) WwWwiislamfind.wordpress.com
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।